চরচা ডেস্ক

চীন ও রাশিয়ার সামরিক বাহিনী জাপান সাগর, পূর্ব চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট আকাশসীমায় ১১তম যৌথ কৌশলগত আকাশ টহল পরিচালনা করেছে।
আজ শনিবার এই টহল অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, এ যৌথ টহল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের দৃঢ় অঙ্গীকার এবং যৌথ সক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে।