দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: এআই দিয়ে তৈরি

নিজে দুর্নীতি করবেন না, অন্যকেও করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ রোববার সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না কাউকে করতেও দেব না। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে মন্ত্রণালয়ে আসতে হবে না। সব সমস্যার সমাধান করা হবে।”

ঈদ বোনাসের বিষয়ে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ১০০ ভাগ ঈদ বোনাস দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রণালয় দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে বলে উল্লেখ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এক ছাতার নীচে সাধারন শিক্ষা, ইংরেজি ও মাদ্রাসা শিক্ষাকে আনতে চাই। জাতীয়করণ করা হবে। করাপশন ফ্রি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

সম্পর্কিত