পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু
ছবি: বাসস

পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন।

আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকের সভাপতিত্ব করেন।

আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার ,সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অনেকে।

সম্পর্কিত