Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

টয়লেট পেপারের সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১৩: ৪১
টয়লেট পেপারের সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র

কানাডার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের সংকট তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ২০২০ সালের করোনাভাইরাস মহামারির সময়কার ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনতে পারে।

Advertisement

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ২ এপ্রিল থেকে কানাডার সফটউড লাকড়ির ওপর শুল্ক প্রায় দ্বিগুণ বাড়িয়ে ২৭ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে। সম্ভাব্য নতুন শুল্ক আরোপের ফলে সফটউড লাকড়ির মূল্য ৫০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে। এতে টয়লেট পেপার এবং পেপার টাওয়েল তৈরিতে ব্যবহৃত কানাডার নর্দার্ন ব্লিচড সফটউড ক্র্যাফট পাল্পের (এনবিএসকে) সরবরাহ ব্যাহত হবে।

এনবিএসকে পাল্প উচ্চমানের টয়লেট পেপার উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের গৃহস্থালি টয়লেট পেপারের ৩০ শতাংশ এবং পেপার টাওয়েলের ৫০ শতাংশ তৈরি হয় এটি থেকে। তাই এনবিএসকের সরবরাহ ব্যাহত হলে টয়লেট পেপার উৎপাদনে ব্যাপক প্রভাব পড়বে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র কানাডা থেকে প্রায় ২০ লাখ টন এনবিএসকে আমদানি করেছিল। পেপার ইন্ডাস্ট্রির বিশ্লেষক ব্রায়ান ম্যাকক্লে ব্লুমবার্গকে বলেন, ‘৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় কোম্পানি নির্দিষ্ট কানাডিয়ান মিল থেকে পাল্প আমদানি করে আসছে। তারা সহজে সরবরাহকারী পরিবর্তন করতে পারবে না। যদি শুল্ক আরোপের কারণে এই প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে, তবে যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের সংকট দেখা দেবে।’

Advertisement
Advertisement
Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, সফটউড লাকড়ির ওপর শুল্ক ৫০ শতাংশের বেশি হলে কানাডার অনেক স মিল বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে কাঠের চিপের ঘাটতি দেখা দেবে। কারণ, কানাডায় পাল্প উৎপাদনের জন্য গাছ কাটা হয় না। স মিল থেকে আসা অতিরিক্ত কাঠের চিপ ব্যবহার করা হয়।

অন্যদিকে, টয়লেট পেপারের উৎপাদন ব্যাহত হলে দাম বেড়ে যাবে এবং বাজারে সংকট দেখা দেবে। তখন কোভিড মহামারির মতো আতঙ্কগ্রস্ত হয়ে ভোক্তারা টয়লেট পেপার মজুত করা শুরু করতে পারেন, যার প্রভাব আরও ভয়াবহ হতে পারে।

ট্রাম্প বহুদিন ধরে শুল্ককে দেশীয় উৎপাদন বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের মিলগুলো সহজে কানাডার সফটউড পাল্পের বিকল্প খুঁজে পাবে না। কানাডার কুইবেকের একটি কাঠ প্রক্রিয়াকরণ কারখানার ভাইস প্রেসিডেন্ট ফ্রেডেরিক ভেরল্ট বলেন, ‘আমেরিকানরা আমাদের পণ্য কেনে; কারণ, এগুলো সেরা এবং তাদের উৎপাদনব্যবস্থার সঙ্গে একীভূত।’

বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার সফটউড লাকড়ির ওপর ১৪ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। নতুন শুল্ক বৃদ্ধির ফলে এটি ২৭ শতাংশে পৌঁছাবে এবং ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য নতুন শুল্ক আরোপের ফলে এটি ৫২ শতাংশে গিয়ে পৌঁছাতে পারে।

২ এপ্রিল কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির আওতায় নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক স্থগিতের মেয়াদ শেষ হবে। একই দিনে ট্রাম্প বিশ্বব্যাপী নতুন শুল্ক নীতির ঘোষণা দিতে পারেন, যা আমেরিকার আমদানি-রপ্তানি নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারে।

বিষয়: ব্লুমবার্গযুক্তরাষ্ট্রকানাডাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশুল্কডোনাল্ড ট্রাম্পটয়লেট পেপার
Advertisement
সর্বশেষ
  • ১

    ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ? যা জানা গেল

  • ২

    হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

  • ৩

    ফ্রান্সের আন্দোলন এত সহিংস হলো কীভাবে?

  • ৪

    ‘ঢাকা বিমানবন্দরের ব্যবস্থাপনাও ডিপি ওয়ার্ল্ডের মতো কাউকে দিয়ে দিক’

  • ৫

    ‘হামলায় ইরানের ক্ষতি হয়েছে কিন্তু আপনি কি বেঁচেছেন?’

সম্পর্কিত
  • ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা ও একক চিত্রপ্রদর্শনী

    ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা ও একক চিত্রপ্রদর্শনী

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা। এ ছাড়া, আয়োজন করা হয় বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী মো. আবদুস সাত্তারের দুই দিনব্যাপী এককচিত্র প্রদর্শনী। গতকাল শনিবার ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) অডিটোরিয়াম

  • বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

    বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

    রাষ্ট্রদূত বলেন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক চর্চার প্রসার, গবেষণা ও শিক্ষালাভের জন্য লালনের দর্শন ও অবদানকে স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রথমবারের মতো লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

  • লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীরা লালনগীতি পরিবেশন এবং লালনের কবিতা আবৃত্তি করেন। এসব পরিবেশনার মধ্য দিয়ে অতিথিরা বাংলাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক স্বতন্ত্র ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

  • ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    সফরকালে শিল্পীরা ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস ও লোক ভির্জায় আজ ও আগামীকাল ( ১৭ ও ১৮ অক্টোবর) বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।