Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে ৭ আমিরাতজুড়ে হবে নানা অনুষ্ঠান

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৭: ৫৩
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে ৭ আমিরাতজুড়ে হবে নানা অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস (ঈদ আল ইত্তিহাদ) উপলক্ষে ‘ইউনাইটেড’ থিম নিয়ে এবারের জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে আয়োজক দল। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সবাইকে ৭টি আমিরাতজুড়ে পরিকল্পিত নানা কমিউনিটি কার্যক্রম, অভিজ্ঞতা এবং ইভেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।

উদ্‌যাপনের লক্ষ্য—সম্প্রীতি ও জাতীয় গর্ব

Advertisement
Advertisement
Advertisement

এই উৎসবের মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে সংযোগ, অন্তর্ভুক্তি ও জাতীয় গর্বের অনুভূতি জাগানো। অংশগ্রহণ বাড়াতে ঈদ আল ইত্তিহাদ টিম একটি অনলাইন হাব তৈরি করেছে, যেখানে রয়েছে অনুপ্রেরণামূলক গাইড, কর্মকাণ্ডের আইডিয়া এবং পরিবার ও কমিউনিটির জন্য বিভিন্ন উদ্‌যাপন পরামর্শ।

অফিশিয়াল প্লেলিস্ট ও ইভেন্ট সূচি

আনন্দ, গর্ব ও উৎসবের আবহ তুলে ধরা গান নিয়ে তৈরি অফিসিয়াল প্লেলিস্টটি ঈদ আল ইত্তিহাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান অফিসিয়াল ইভেন্টগুলোর পূর্ণ সূচি শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আমিরাতজুড়ে অনুষ্ঠান

আবুধাবি: খলিফা সিটি, আল ফালাহ, আল শামখা এবং বিভিন্ন মজলিস ভেন্যু—যেমন আল হাওয়াসিম, আল খাতম, আল শাওয়ামেখ এবং শাখবুত সিটিতে অফিসিয়াল অনুষ্ঠান প্রদর্শন করা হবে।

আল দাফরা: মদিনাত যায়েদ, লিওয়া ওয়েসিস, আল সিলা’র আল শাবাহানা পার্ক, বিদা মুতা’আর আল হারাত পার্ক, দেলমা দ্বীপের পাবলিক পার্ক, ঘায়াথির জায়েদ আল খায়ের পার্ক এবং মোহাম্মদ আল ফালাহি আল ইয়াসির মজলিসে সম্প্রচার।

আল আইন: আল আইন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এবং আল তুইয়্যা, আল মাসউদি, আল ফোয়া ও আল মাকাম এলাকার মজলিসে প্রদর্শনী।

দুবাই: আল খাওয়ানেজ, গ্লোবাল ভিলেজ এবং দুবাই ফেস্টিভাল সিটি মলে উদ্‌যাপন ও সম্প্রচার।

শারজাহ: আল সিইউহ পার্ক এবং কশিশা পার্কে স্ক্রিনিং।

আজমান: আজমান মেরিনা, আল জুরফ ফ্যামিলি পার্ক এবং আল ওয়ারকা পাবলিক পার্কে অনুষ্ঠান।

উম্ম আল কুয়াইন: ক্রিক ওয়াটারফ্রন্ট।

রাস আল খাইমাহ: আল কাউয়াসিম কর্নিশ এবং ফ্ল্যাগপোল প্লাজা।

ফুজাইরাহ: আমব্রেলা বিচ।

সারা দেশে সরাসরি সম্প্রচার

ঈদ আল ইত্তিহাদ টিম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সব আমিরাতের বাসিন্দারা আবুধাবি থেকে সরাসরি সম্প্রচারিত অফিসিয়াল অনুষ্ঠানটি দেশজুড়ে সিনেমা হল, স্থানীয় টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।

বিষয়: জাতীয় দিবসউদ্‌যাপনআল আইনদুবাইআবুধাবিশারজাহ
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।