Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসব

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৪: ৫৯
নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসব

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক লালন ও লোকজ উৎসব।

Advertisement

নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে এই উৎসবের আয়োজন করে লালন পরিষদ ইউএসএ। সাপ্তাহিক ছুটির দিনে বেলা ২টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত।

এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, লন্ডন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ২০০ শিল্পী ও কলাকুশলী অংশ নেন।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন লোকগানের কিংবদন্তি শিল্পী নীনা হামিদ।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় ছিলেন লোকগানের জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায় ও মুক্তিযোদ্ধা নূরুন নবী প্রমুখ।

অন্যদের মধ্যে আরও ছিলেন রাশেদ আহমেদ, শরাফ সরকার, আয়োজনের প্রধান উপদেষ্টা নুরুল আমিন, আহ্বায়ক আবদুল হামিদ, সমন্বয়ক গোপাল স্যানাল, স্বীকৃতি বড়ুয়া।

অনুষ্ঠানে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে যান লোকগানের শিল্পী লায়লা। অনুষ্ঠানে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, শাহ মাহবুব, আলভিন, মাইশা জেসিন এবং চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তীর পরিবেশনা আমন্ত্রিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে।

উৎসবে ওয়াশিংটন ডিসি থেকে যোগ দেন দিনার মনি। লন্ডন থেকে আসা অদিতি রায়ের বিশেষ আলেখ্য ‘হু অ্যাম আই’ দর্শকেরা উপভোগ করেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল রোড আইল্যান্ড থেকে যোগ দেওয়া মহিতোষ তালুকদার তাপস ও তাঁর দলের বিশেষ পরিবেশনা।

নিউ জার্সির চন্দ্রা ব্যানার্জির দলের দলীয় নৃত্য পরিবেশনা উৎসবকে অন্য মাত্রা দেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া খন্দকার, স্বাধীন মজুমদার ও সেঁজুতি তালুকদার।

এবারের লালন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক নিউইয়র্কের স্বনামধন্য প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ার।

আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের প্রধান উপদেষ্টা নুরুল আমিন বলেন, ‘লালন কোনো জাতিভেদ মানতেন না। তাই তিনি গেয়েছেন, ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে/ লালন কয় জাতির কী রূপ দেখলাম না এ নজরে।’ এরূপ অসাম্প্রদায়িক ভেদবুদ্ধিমুক্ত এক সর্বজনীন ভাবরসে সিক্ত বলে লালনের গান বাংলার হিন্দু-মুসলিম সবার কাছে সমান জনপ্রিয়। লালনের গান একসময় এতই জনপ্রিয় ছিল যে, তা সাধারণ মানুষ ও নৌকার মাঝিমাল্লাদের মুখে মুখে শোনা যেত। এমনকি বর্তমানেও সব মহলে এ গানের কদর বাড়ছে। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন নামেও পরিচিত। অসাম্প্রদায়িক থেকেই তিনি তাঁর সৃষ্টিকর্ম রচনা করেছেন। লালন শাহ এমন একজন মানুষ, যিনি সংগীতের মাধ্যমে সারা বিশ্বে প্রচার করে গেছেন মানবধর্ম। দুই বছর পর আবারও লালনকে নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে ভালো লেগেছে।’

সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের বাঙালিরা কীভাবে লালনকে ধারণ করেন, তা এই আয়োজনের মাধ্যমে চমৎকারভাবে উপলব্ধি করা যায়। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগ্রহী ব্যক্তিরা ছুটে এসেছেন। তরুণ প্রজন্মের মধ্যে লালনের দর্শন ছড়িয়ে দেওয়ার জন্য এমন একটি আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।’

বিষয়: গোল্ডেন এজ হোম কেয়ারনিউইয়র্কযুক্তরাষ্ট্রলালন উৎসব
Advertisement
সর্বশেষ
  • ১

    মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

  • ২

    কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অনেক হতাহতের আশঙ্কা

  • ৩

    মানবাধিকার কর্মী টিপু সুলতানের মৃত্যুতে আসকের শোক

  • ৪

    উজবেকিস্তানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ঢাকার আলোচনা

  • ৫

    ইয়েলো লাইনের আতঙ্কে বারবার বাস্তুচ্যুত গাজাবাসী

সম্পর্কিত
  • ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা ও একক চিত্রপ্রদর্শনী

    ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা ও একক চিত্রপ্রদর্শনী

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা। এ ছাড়া, আয়োজন করা হয় বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী মো. আবদুস সাত্তারের দুই দিনব্যাপী এককচিত্র প্রদর্শনী। গতকাল শনিবার ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) অডিটোরিয়াম

  • বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

    বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

    রাষ্ট্রদূত বলেন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক চর্চার প্রসার, গবেষণা ও শিক্ষালাভের জন্য লালনের দর্শন ও অবদানকে স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রথমবারের মতো লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

  • লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীরা লালনগীতি পরিবেশন এবং লালনের কবিতা আবৃত্তি করেন। এসব পরিবেশনার মধ্য দিয়ে অতিথিরা বাংলাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক স্বতন্ত্র ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

  • ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    সফরকালে শিল্পীরা ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস ও লোক ভির্জায় আজ ও আগামীকাল ( ১৭ ও ১৮ অক্টোবর) বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।