Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সিডনিতে স্তন ক্যানসারের সচেতনতায় তহবিল সংগ্রহ

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২০: ৪৮
সিডনিতে স্তন ক্যানসারের সচেতনতায় তহবিল সংগ্রহ

স্তন ক্যানসারের সচেতনতায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনিতে অনুষ্ঠিত হয়েছে তহবিল সংগ্রহের অনুষ্ঠান (পিঙ্ক ব্লুম পার্টি-ব্রেস্ট ক্যানসার রিসার্চ ফান্ড রাইজার)

Advertisement

ডিজি টেক ল্যাবের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন ছিল আশা, সচেতনতা ও সহমর্মিতার এক অনন্য উৎসব।

রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে ক্যাম্বেলটাউনে কোশিগায়া পার্কে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ এবং অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের জন্য তহবিল সংগ্রহ করা।

Advertisement
Advertisement
Advertisement

Fundraiser 2

ডিজি টেক ল্যাবের সিইও তামান্না রহমান বলেন, এই অনুষ্ঠান শুধু একটি ফান্ডরাইজার নয়, এটি আমাদের কমিউনিটির একতার প্রতীক। আমরা প্রমাণ করেছি, সহমর্মিতা, সচেতনতা এবং ভালোবাসা একত্রে মিলে কত বড় পরিবর্তন আনতে পারে।

তিনি আরও জানান, তার পরিবারের দুজন সদস্য ক্যানসার থেকে বেঁচে গেছেন। আর তাদের সাহসিকতার গল্প থেকেই এসেছে এই উদ্যোগের অনুপ্রেরণা।

Fundraiser 3

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন মানুষকে অনুপ্রাণিত করবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সহায়তা এবং ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও ক্যারান হান্ট। তারা সবাই এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন ইতিবাচক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।

এ ছাড়া, অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোর্তোজা ইব্রাহিমি, মিনা স্কান্ডারি, কামাল পাশা ও রাবিনা মুকতান।

Fundraiser 4

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও হোস্ট ও Alive90.5FM-এর ‘স্পিক ইওর ট্রুথ শো’-এর প্রযোজক Pri Abayakoon। দিনটির বিশেষ আকর্ষণ ছিল তরুণ প্রতিভা Creshone-এর হৃদয়ছোঁয়া পিয়ানো ও ড্রাম পারফরম্যান্স। যা দর্শকদের মুগ্ধ করে তোলে।

অনুষ্ঠানের সমাপ্তিতে তামান্না রহমান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অনুষ্ঠানের প্রতিটি অনুদান সরাসরি পৌঁছে যাবে অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের কাছে। প্রতিটি দান, যত ছোটই হোক, একটি নতুন আশার প্রতীক।

বিষয়: নিউ সাউথ ওয়েলসসিডনিক্যানসারস্তন ক্যানসারফান্ডরাইজিংঅস্ট্রেলিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

  • জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।