
মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় এক বাংলাদেশির মৃত্যু, অভিযুক্ত ৯
গত ১২ অক্টোবর লাটভিয়ার পুলিশ বার্তার মাধ্যমে পরিবারকে জানায়, ৭ অক্টোবর সোহেলকে একটি জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।
চরচা ডেস্ক

আন্তর্জাতিক পরিমণ্ডলে লালনের মানবতাবাদী দর্শনকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গত সোমবার (১৯ অক্টোবর) দূতাবাসের 'বিজয় ৭১ অডিটোরিয়াম'-এ এক আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনেসকো কর্তৃক বাউল গানকে ‘বিশ্ব মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণার ধারাবাহিকতায় সরকার ১৭ অক্টোবরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে। সেই আলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আঙ্কারার বাংলাদেশ দূতাবাস ১৯ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করে।
আঙ্কারার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক জীবন ও দর্শনের ওপর নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর লালন সাঁইজির জীবন, সাধনা, সংগীত ও দর্শন নিয়ে আলোচনা করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. আকরাম আলী।

তিনি বলেন, লালন সাঁই ছিলেন মানবমুক্তি, সাম্য ও অসাম্প্রদায়িকতার এক বিশ্বজনীন কণ্ঠস্বর। দেশি-বিদেশি বহু সাহিত্যিক ও গবেষককে অনুপ্রাণিত করা লালনের এই মানবিক বাণী বর্তমান বিশ্বের সংঘাত ও বৈষম্য নিরসনে অত্যন্ত প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন।
এরপর বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক।
তিনি তার বক্তব্যের শুরুতে বলেন, "লালন সাঁই শুধু একজন বাউল সাধক ছিলেন না; তিনি ছিলেন মানুষের ভেতরের মানুষকে খুঁজে ফেরার এক চিরন্তন পথের দিশারি। তার গান শেখায়, মানুষের প্রকৃত পরিচয় তার ধর্মে, বর্ণে বা জাতিতে নয়-বরং তার মনুষ্যত্বে। প্রবাসে মাতৃভূমি থেকে দূরে থাকলেও লালনের এই মানবতাবাদী মূল্যবোধই আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে।"

তিনি কূটনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি দৈনন্দিন জীবন ও কর্মে লালনের সহনশীলতা ও মানবিক দর্শন ধারণ করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে লালনের কালজয়ী ও জনপ্রিয় সংগীত পরিবেশিত হয় এবং এর মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় এক বাংলাদেশির মৃত্যু, অভিযুক্ত ৯
গত ১২ অক্টোবর লাটভিয়ার পুলিশ বার্তার মাধ্যমে পরিবারকে জানায়, ৭ অক্টোবর সোহেলকে একটি জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।

ভ্যানকুভারে নতুন অভিবাসীদের জন্য জিভিবিসিএ-এর ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট কর্মশালা
এই বিশেষ কর্মশালাটি কমিউনিটির কাছ থেকে অভূতপূর্ব সাড়া ও প্রশংসা লাভ করেছে। আয়োজনে অংশগ্রহণকারীরা সবাই এই ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী, প্রয়োজনীয় ও কানাডার জীবনের সঠিক রূপরেখা গঠনে অত্যন্ত উপকারী বলে অভিহিত করেন।

বাংলাদেশ সাংস্কৃতিক দলের সম্মানে ইসলামাবাদে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
এই কর্মসূচিটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তির একটি অংশ, যার লক্ষ্য হলো উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সদিচ্ছা এবং জনগণের সাথে জনগণের সম্পর্ককে আরও জোরদার করা।

নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ পেতে সহযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে মন্ত্রণালয় সহযোগিতা করে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।