Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

কাতারে মধ্য ডিসেম্বরে ফুটবল উৎসব, প্রস্তুতি নিন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০২: ২৫
কাতারে মধ্য ডিসেম্বরে ফুটবল উৎসব, প্রস্তুতি নিন

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪-এর স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দোহায় টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।

Advertisement

কাতারের স্থানীয় সময় বিকেল ৩টায় টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: http://fic24.qa

এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।

ভিসা ও মাস্টার কার্ডসহ সব কার্ড দিয়েই টিকিট কেনা যাবে। ভিসা কার্ডের পক্ষ থেকে আগেই সপ্তাহব্যাপী প্রি-সেল অনুষ্ঠান হয়েছে। এর মাধ্যমে বোঝা গেছে মানুষের মধ্যে টিকিটের চাহিদা ব্যাপক। তালিকার ওপরের দিকে আছে মিসর, কাতার, সৌদি আরব ও জর্ডান।

Advertisement
Advertisement
Advertisement

১১–১৮ ডিসেম্বর কাতারে আয়োজিত এই টুর্নামেন্টটি ফুটবল ভক্তদের বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আল আহলি এসসি (সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ বিজয়ী) ও সিএফ পাচুকার (কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪ বিজয়ী) খেলা দেখার অনন্য সুযোগ দেবে।

দ্য পেনিনসুয়েলার এক সংবাদে বলা হয়, ঐতিহাসিক কাতারে ফিফা বিশ্বকাপের (২০২২) দুই বছর পূর্তি উপলক্ষে আইকনিক লুসাইল স্টেডিয়ামে বহুল প্রত্যাশিত ফাইনাল খেলা হবে। অন্য দুটি খেলা হবে ৯৭৪ স্টেডিয়ামে। দুই স্থানই সুন্দর ব্যবহারযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।

টিকিটের দাম

ফিফা ডার্বি অব আমেরিকাস কাতার ২০২৪ এবং

ফিফা চ্যালেঞ্জার কাপ কাতার ২০২৪ (স্টেডিয়াম ৯৭৪)

বিভাগ ১ – ১৫০ কাতারি রিয়াল

বিভাগ ২ – ৭০ কাতারি রিয়াল

বিভাগ ৩ – ৪০ কাতারি রিয়াল

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪ ফাইনাল (লুসাইল স্টেডিয়াম)

বিভাগ ১ – ১০০০ কাতারি রিয়াল

বিভাগ ২ – ৬০০ কাতারি রিয়াল

বিভাগ ৩ – ২০০ কাতারি রিয়াল

দর্শকেরা জনপ্রতি ৬টি টিকিট কিনতে পারবেন। পরবর্তী পর্যায়ে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম পাওয়া যাবে। জাল বা অবৈধ টিকিটের মতো সম্ভাব্য সমস্যা এড়াতে অনুরাগীদের শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে টিকিট কেনার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়: ফুটবলফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপটুর্নামেন্টফিফাকাতার
Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

  • ২

    ইউপি নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকরা কি ভোটে অংশ নিতে পারবেন?

  • ৩

    ফ্রান্স এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে

  • ৪

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

  • ৫

    কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

সম্পর্কিত
  • রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

  • মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মন্ত্রণালয় জানায়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

  • নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়।

  • এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে।