Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সিডনিতে এনএসইউ অ্যালামনাই নাইট ২২ নভেম্বর

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৫: ৩৯
সিডনিতে এনএসইউ অ্যালামনাই নাইট ২২ নভেম্বর

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন ইনক আয়োজন করছে পুনর্মিলনী অনুষ্ঠান—এনএসইউ অ্যালামনাই নাইট ২০২৫।

Advertisement

জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর (শনিবার) নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির বিখ্যাত ক্যান্টারবেরি লীগ ক্লাবের প্যারাগন রুমে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন ঘটবে আনন্দ, স্মৃতি ও সংযোগের এক প্রাণবন্ত পরিবেশে।

এই অনুষ্ঠান কেবল একটি পুনর্মিলনী নয়, বরং প্রবাসে বসবাসরত এনএসইউ অ্যালামনাইদের মধ্যে বন্ধুত্ব, সামাজিক বন্ধন ও পেশাগত নেটওয়ার্কিং শক্তিশালী করার এক অনন্য সুযোগ বলে জানিয়েছেন আয়োজকেরা।

অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এটি আমাদের প্রাক্তন সহপাঠীদের জন্য শুধুমাত্র আনন্দের সন্ধ্যা নয়, বরং প্রজন্মের মধ্যে সেতুবন্ধন গড়ার একটি প্ল্যাটফর্ম।

Advertisement
Advertisement
Advertisement

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হান্নান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সদস্যদের।

এক ভিডিও বার্তায় হান্নান চৌধুরী বলেন, ‘আমি আনন্দের সাথে অস্ট্রেলিয়াতে বসবাসরত সকল প্রাক্তন শিক্ষার্থীদের এনএসইউ অ্যালামনাই নাইট ২০২৫-এ আমন্ত্রণ জানাই। যারা শিগগিরই আবেদন করবেন, তাদের হাতে আমি সরাসরি বহু–প্রতীক্ষিত অ্যালামনাই আইডি কার্ড তুলে দিতে চাই।’

আয়োজকেরা জানিয়েছেন, সন্ধ্যাটি হবে বিনোদন, খাবার ও সংযোগের এক রঙিন মিলনমেলা। থাকবে ভাইস চ্যান্সেলরের হাত থেকে সরাসরি অ্যালামনাই আইডি কার্ড বিতরণ। গ্র্যান্ড বুফে ডিনারে আন্তর্জাতিক মানের নানা রকম খাবারের আয়োজন। লাইভ ব্যান্ড পারফরম্যান্স—জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতসন্ধ্যা। র‍্যাফেল ড্রয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। গেম শো ও কুইজ—অতিথিদের অংশগ্রহণে মজার আয়োজন। কিডস কর্নার—শিশুদের জন্য বিশেষ বিনোদন।

অস্ট্রেলিয়ায় বসবাসরত এনএসইউর সকল প্রাক্তন শিক্ষার্থীকে পরিবার ও বন্ধুদের সঙ্গে এই স্মরণীয় সন্ধ্যায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

বিষয়: নিউ সাউথ ওয়েলসঅ্যালামনাইনর্থ সাউথ ইউনিভার্সিটিপ্রাক্তন শিক্ষার্থীমিলনমেলাসিডনিঅস্ট্রেলিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।