
প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ
টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য উন্নয়ন, প্রযুক্তি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য অপরিহার্য। প্রকৃতি রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়; এটি মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষার বিষয়।
ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ছোট নৌকায় চেপে যুক্তরাজ্য পৌঁছেছেন ৬০০ জনেরও বেশি অভিবাসী। শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশের এই অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছান বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ওই দিন ১০টি নৌকায় করে ৬৪৭ জন অভিবাসী যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ ১৭ অক্টোবর সন্ধ্যায় ফ্রান্সের পা-দ্যো-কালে অঞ্চলের ভিসঁ উপকূলে একটি শিশুর মৃত্যুর কথা জানানোর পরদিনই ৬০০ জনের বেশি অভিবাসী ব্রিটেনে পৌঁছান।
ওই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ফ্রান্স থেকে ছোট নৌকায় ব্রিটেনে পাড়ি জমাতে গিয়ে মারা গেছেন ৫২ জন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা এনজিওগুলো বলছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।
শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেছেন, গত তিন বছরের তুলনায় এ বছর ইংলিশ চ্যানেলে অভিবাসীদের প্রাণহানির সংখ্যা বেড়েছে।
তিনি বলেন, মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডি দেখিয়ে দিচ্ছে যে, আমাদের পদ্ধতি পুনর্বিবেচনা করা দরকার। কারণ এই অবস্থা চলতে থাকলে প্রাণহানি আরও বাড়তে থাকবে।
এদিকে, চ্যানেলে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা থেকে বিরত হচ্ছেন না। চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত ২৮ হাজার ২০৪ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছছেন; যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ৮ শতাংশ বেশি। তবে ২০২২ সালের তুলনায় ২৫ শতাংশ কম।
সূত্র: ইনফোমাইগ্রান্ট
জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের এক যুগের যাত্রা
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
সরকার বলছে সারের মজুত আছে, আর কৃষক পাচ্ছে না, সংকট কোথায়
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ
টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য উন্নয়ন, প্রযুক্তি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য অপরিহার্য। প্রকৃতি রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়; এটি মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষার বিষয়।

অবৈধ অভিবাসন এখনো গুরুতর উদ্বেগের বিষয়: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, সরকারি সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছে। অবৈধ অভিবাসন বেশি হয়—এমন জেলাগুলো চিহ্নিত করে সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

কুয়ালালামপুরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলের সঙ্গে প্রবাসীদের ফুটসাল ম্যাচ
খেলায় প্রতিমন্ত্রী আমিনুল ইসলামও অংশগ্রহণ করেন। তার দল খেলায় ৩–১ গোলে জয়ী হয়। দলের পক্ষে প্রথম গোলটি করেন আমিনুল ইসলাম নিজে।