Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা, পুরস্কার পাচ্ছে ৩ ব্যাংক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৯: ৫৯
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা, পুরস্কার পাচ্ছে ৩ ব্যাংক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই দিনব্যাপী রেমিট্যান্স ফেয়ারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো এই মেলায় অংশগ্রহণ করছে।

Advertisement

মেলার এবারের স্লোগান ‘নতুন সম্ভাবনা, নতুন বাজার, নতুন অংশীদার’।

দুই দিনব্যাপাী (২০ ও ২১ অক্টোবর) নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে।

মেলার আয়োজক বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশি বার্তা সংস্থা ইউ্রএনবি এ খবর দিয়েছে।

এ আয়োজনে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতা ব্যাংক হিসেবে রেমিট্যান্স পদক দেওয়া হবে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক এশিয়াকে। এ ছাড়া বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪-এর প্রধান পৃষ্ঠপোষক (পাওয়ার্ড বাই) হয়েছে ঢাকা ব্যাংক।

দেশের অর্থনীতির প্রাণ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এ বৈদেশিক আয়কে কীভাবে বাড়ানো যায়, কীভাবে ব্যাংক বা বৈধমাধ্যমে এনে অর্থনীতিকে আরও গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই এ রেমিট্যান্স ফেয়ার। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা।

এ আয়োজনে আইএফআইসি, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, শেভরন এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস টপটেন সিন্সসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র থেকে ৩০টির বেশি আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে রেমিট্যান্স নিয়ে সেমিনার-সিম্পোজিয়ামের পাশাপাশি সেরা ১০ জন বাংলাদেশি আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, তিন শীর্ষ ৩ রেমিট্যান্স গ্রহীতা ব্যাংক হিসেবে পুরস্কারপ্রাপ্ত তিন ব্যাংক এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স গ্রহণ করেছে যথাক্রমে ইসলামী ব্যাংক ৬৬৩ দশমিক ৯৯ মিলিয়ন, ন্যাশনাল ব্যাংক ৩৭৯ দশমিক ৬৪ মিলিয়ন এবং ব্যাংক এশিয়া ২১২ দশমিক ৯৫ মিলিয়ন ইউএস ডলার।

এ ছাড়া পুরস্কৃত করা হবে শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ/রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে।

বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০ এবং ২১ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এ আয়োজনে থাকছে ২০ তারিখ রাতে জনপ্রিয় সংগীত শিল্পী পৌষালি ব্যানার্জি ও শাহ মাহবুবের পরিবেশনা।

বিষয়: রেমিট্যান্সনিউইয়র্কবাংলাদেশ ব্যাংকযুক্তরাষ্ট্র
Advertisement
সর্বশেষ
  • ১

    মেয়র নির্বাচনের প্রস্তুতির জন্যই ইশরাকের পদত্যাগ!

  • ২

    কম কষ্টে বেশি আয়, জেনে নিন ৫টি ভালো উপায়!

  • ৩

    সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

  • ৪

    সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

  • ৫

    অর্থপাচার: অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড

সম্পর্কিত
  • গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২

    গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২

    তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

  • জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও সমান অধিকার নিশ্চিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

    জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও সমান অধিকার নিশ্চিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

    চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন।

  • ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরের মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা

    ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরের মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা

    পাকিস্তানের সর্বস্তরের দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।

  • চীনের গুয়াংজুতে কনস্যুলেট অফিস স্থাপনে প্রধানমন্ত্রীর প্রতি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান

    চীনের গুয়াংজুতে কনস্যুলেট অফিস স্থাপনে প্রধানমন্ত্রীর প্রতি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান

    আবেদনকারীদের হিসাব অনুযায়ী, গুয়াংজু থেকে বেইজিংয়ের দূরত্ব প্রায় ২ হাজার ১২৬ কিলোমিটার এবং কুনমিংয়ের দূরত্ব প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার। ফলে প্রয়োজনীয় কনস্যুলার সেবা পেতে এসব এলাকার বাংলাদেশিদের যথেষ্ট সময় ও অর্থ ব্যয় করতে হয়।