Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

চোখ বলবে হৃদরোগ ও বয়সের কথা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৬: ৪৩
চোখ বলবে হৃদরোগ ও বয়সের কথা

মানুষের চোখের ভেতরের ক্ষুদ্র রক্তনালিতে বয়সের ছাপ ও হৃদরোগের ঝুঁকির ইঙ্গিত পাওয়া যায় বলে জানিয়েছেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন, রেটিনার (চোখের পেছনের অংশ) ছবির মাধ্যমে ভবিষ্যতে সহজে জানা যেতে পারে একজনের রক্তনালির অবস্থা ও শরীর কত দ্রুত বুড়ো হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস নামক জার্নালে। গবেষণার নেতৃত্ব দিয়েছেন ম্যাকমাস্টারের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মেরি পিজেয়ার। তিনি বলেন, “চোখ হলো শরীরের রক্তনালির একটি আয়না। চোখের ক্ষুদ্র রক্তনালির পরিবর্তন থেকে শরীরের ভেতরের রক্তনালির অবস্থা বোঝা যায়।”

গবেষণায় কানাডা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রায় ৭৪ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, যাদের চোখের রক্তনালি কম শাখাবিশিষ্ট, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। একই সঙ্গে এদের শরীরে প্রদাহের মাত্রা বেশি এবং আয়ুও তুলনামূলকভাবে কম।

গবেষকরা আরও জানিয়েছেন, চোখের এই পরিবর্তনের পেছনে কিছু বিশেষ প্রোটিনের ভূমিকা রয়েছে। এর মধ্যে দুটি হলো এমএমপি–১২ ও আইজিজি–এফসি রিসেপ্টর টু বি, যেগুলো প্রদাহ ও রক্তনালির বয়স বাড়ার সঙ্গে জড়িত।

Advertisement
Advertisement
Advertisement

তারা মনে করছেন, ভবিষ্যতে রেটিনা স্ক্যান ব্যবহার করে সহজভাবে মানুষের হৃদরোগের ঝুঁকি ও বয়সজনিত পরিবর্তন নির্ণয় করা সম্ভব হবে। এতে রক্ত পরীক্ষা বা জটিল চিকিৎসা ছাড়াই প্রাথমিকভাবে রোগ শনাক্ত করা যাবে।

গবেষণাটি পরিচালিত হয়েছে পপুলেশন হেলথ রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায়, যা ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় ও হ্যামিলটন হেলথ সায়েন্সেসের যৌথ উদ্যোগ। গবেষণায় অর্থায়ন করেছে কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চসহ বিভিন্ন সংস্থা।

বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিবে, যেখানে চোখের ছবি থেকেই শরীরের ভেতরের সকল বার্তা পড়া সম্ভব হবে।

বিষয়: গবেষণাহৃদরোগঝুঁকিবিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।