Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৪: ৪৯
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ফাইল ছবি

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

Advertisement

আজ রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে গত ২১ অক্টোবর এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চার দিনের রিমান্ড শেষে পুনরায় তাকে সাত দিনের রিমান্ডে চাওয়ার আবেদনে বলা হয়, আসামিকে মামলার ঘটনা সম্পর্কে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য পুনরায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।

যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন অভিযুক্তের বাড়িতে আগুনfire

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে এসআরবি। পরদিন তাকে আদালতে তোলা হয়। এরপর তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। তার কারামুক্তির এক বছর পর চলতি বছরের ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানিলন্ডারিংয়ের মামলায় তাকে আবার গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থতা অনুভব করায় ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় আগরওয়ালা ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।

বিষয়: মামলাপুলিশহত্যাআদালতডিবিরিমান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

  • ২

    সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা

  • ৩

    বাঁশখালীতে কমিউনিটি আই ক্যাম্প অনুষ্ঠিত

  • ৪

    ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর হাসপাতালে মৃত্যু

  • ৫

    টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর

সম্পর্কিত
  • বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

    বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  • সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা

    সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা

    রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

  • ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর হাসপাতালে মৃত্যু

    ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর হাসপাতালে মৃত্যু

    মৃত ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট থানার নতুন বাড়ি এলাকার সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৯) এবং মাদারীপুরের এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান কাজী (১৮)।

  • টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর

    টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর

    গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষক মোসলেম আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দার এ আদেশ দেন।