Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিল্প কারখানা মালিকরা বাঁচলে শ্রমিকরা বাঁচবেন: শ্রম সচিব

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৪: ১০
শিল্প কারখানা মালিকরা বাঁচলে শ্রমিকরা বাঁচবেন: শ্রম সচিব

বাংলাদেশের শিল্প কারখানাগুলো বেঁচে থাকলে দেশের শ্রমিকরাও বাঁচবেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। সেই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিল্প কারখানার মালিক হয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে, সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন এমন মন্তব্য করেন শ্রম সচিব।

শ্রম সচিব বলেন, “বিগত ১৫-১৬ বছর যে একটা সরকার ছিল, সেখানে যারা বিভিন্ন শিল্প কারখানার মালিক ছিল, বর্তমানে অনেককেই দেখা যায়, শিল্প কারখানার মালিক হয়ে বিদেশে টাকা পাচার করেছে। শ্রমিকদের পাওনা দেয় নাই। এগুলা নিয়ে আমরা কাজ করছি আমাদের সরকার কাজ করছে।”

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি?bangabhaban

শ্রমিক নেতাদের উদ্দেশে আব্দুর রহমান বলেন, “একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যদি শিল্প কারখানাগুলো বাঁচে, তাহলে আমাদের শিল্প কারখানা মালিকরা বাঁচবে। শিল্প কারখানা মালিকরা যদি বাঁচে, আমাদের শ্রমিকরা বাঁচবে। এবং শিল্প কারখানার শ্রমিক ও মালিক যদি বাঁচে, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তো সার্বিক বিবেচনা করে বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিবেচনা করে আমরা কী করতে পারি সেটা যাতে আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে ডায়ালগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি।”

Advertisement
Advertisement
Advertisement

সম্মেলনে বক্তব্য রাখেন বিলস-এর চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা, বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদারসহ বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি পরিমল শীল বাড়ৈ।

বিষয়: শিল্প কারখানাপাচারবাংলাদেশসরকারশ্রমিকবিদেশশিল্প
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক