Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

এমপিও বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৫: ৩৮
এমপিও বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন আন্দোলনকারী শিক্ষকরা। গতকাল রোববার সকাল থেকে তাদের এই অনশন কর্মসূচি শুরু হয়।

Advertisement

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির ব্যানারে চলমান এ কর্মসূচির ২২তম দিনে শিক্ষকদের দাবি তুলে ধরা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনসহ চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সংগঠনের সভাপতি মাওলানা শামসুল হক আকন্দ বলেন, “জাতীয়করণের ঘোষণা ও বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে হাজারো শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।”

২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করা প্রতিষ্ঠানগুলোর এমপিও দ্রুত বাস্তবায়ন এবং অনুমোদিত পদে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করার দাবি জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জানান, গত বছরের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন হলেও এখনো এমপিও কার্যক্রম বাস্তবায়ন হয়নি। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুমোদিত শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত বেতন-ভাতা ছাড় করা হয়নি।

ঈদুল আজহায় সড়কে ৪০২ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতিJatri_Kallayan

মনির হোসেনের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো অবহেলার মধ্যে রয়েছে। মাদরাসাগুলো বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি ও নিবন্ধনপ্রাপ্ত হলেও শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো–

১. ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করা অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়ন করতে হবে।

২. শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বকেয়া বেতন-ভাতা অনতিবিলম্বে ছাড় করতে হবে।

৩. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃত ও নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণ বা সরকারি সুবিধার আওতায় আনার ঘোষণা বাস্তবায়ন করতে হবে।

৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে।

৫. দীর্ঘদিন ধরে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিষয়: শিক্ষকআন্দোলনঅনশনমাদ্রাসা
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।