
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।
সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে ‘সিলেকটিভ ব্লকেড’ নীতির দিকে অগ্রসর হয়েছে ইরান। নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক সংবাদ ও বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান লয়েড’স লিস্ট জানিয়েছে, ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া ও চীনসহ কয়েকটি দেশ হরমুজ প্রণালীতে চলাচলের জন্য তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা করছে।
প্রতিবেদনে বলা হয় হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি নতুন যাচাই (ভেটিং) ও নিবন্ধন ব্যবস্থা চালুর কাজ করছে।
বুধবার পর্যন্ত অন্তত নয়টি জাহাজ লারাক দ্বীপের পাশ দিয়ে একটি নির্দিষ্ট করিডর ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। একটি তেলবাহী জাহাজকে এ পথ ব্যবহার করতে প্রায় ২০ লাখ ডলার দিতে হয়েছে বলেও জানা গেছে।
আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক আইন বিশেষজ্ঞ অ্যালেক্স মিলস আল জাজিরাকে বলেন, এই নতুন নিবন্ধন ব্যবস্থা স্বল্পমেয়াদে কিছু সমাধান দিতে পারে, তবে ইনসুরেন্স ইন্ডাস্ট্রি থেকে এটি বাধার মুখে পড়তে পারে।
মিলস বলেন, “ইরানের প্রস্তাব অনুযায়ী জাহাজগুলোকে তাদের জলসীমা দিয়ে চলাচল করতে হবে, ইরানি বন্দরে ভিড়তে হবে এবং পণ্যের গন্তব্য প্রকাশ করতে হবে। তবে এটি দীর্ঘদিনের ‘গোপনে চলাচল’ পদ্ধতির বিপরীত এবং চলমান সংঘাতের মধ্যে জাহাজগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।”
এই বিশ্লেষক আরও বলেন, “ইনসুরেন্স, নিরাপত্তা ও বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে এই ব্যবস্থায় জাহাজ চলাচল কতটা সম্ভব হবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে সংঘাত দীর্ঘায়িত হলে কিছু কোম্পানি ও জাহাজের জন্য এটি ঝুঁকি নিয়েও গ্রহণযোগ্য হতে পারে।”

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল থাকবে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ নামিয়ে তার পরিবর্তে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নম্বর ২ উত্তোলনের পরামর্শ দেওয়া হয়েছে।

আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।