
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
বিক্ষোভ মিছিল শেষে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে গত মাসে হরমুজ প্রণালিতে ইরান যে সামুদ্রিক মাইন রেখেছিল, তার সঠিক অবস্থান শনাক্ত করতে পারছে না ইরান। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, কারিগরি সীমাবদ্ধতার কারণে শর্ত অনুযায়ী প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করা ইরানের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, যুদ্ধ শুরুর দিকে বিশৃঙ্খলভাবে এবং ছোট ছোট নৌকার মাধ্যমে এই মাইনগুলো স্থাপন করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। অনেক ক্ষেত্রেই মাইনের সঠিক অবস্থান নথিবদ্ধ করা হয়নি। এছাড়া কিছু মাইন এমনভাবে স্থাপন করা হয়েছে, যা স্রোতের কারণে আগের অবস্থান থেকে সরে গেছে। ফলে ইরান এখন চাইলেও সেগুলো দ্রুত সরিয়ে নিতে পারছে না।
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করতে হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে’ খুলে দিতে হবে।
অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে ইরানি আলোচকদের বৈঠক চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ‘কারিগরি সীমাবদ্ধতা বিবেচনা করে’ তারা জাহাজ চলাচলের পথ খুলে দিতে রাজি।
তবে মার্কিন কর্মকর্তাদের মতে, এই ‘কারিগরি সীমাবদ্ধতা’ আসলে নিজের পাতা মাইনে নিজেই ফেঁসে যাওয়ার ইঙ্গিত।
হরমুজ প্রণালি দিয়ে কেবল টোল প্রদানকারী নির্দিষ্ট কিছু জাহাজ যাতায়াত করতে পারছে। কিন্তু মাইনের ভয়ে বড় জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারগুলোর চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌ-সম্পদ ধ্বংস করার দাবি করলেও, ইরানের শত শত ছোট নৌকার মাধ্যমে মাইন বিছানো ঠেকানো সম্ভব হয়নি। মার্কিন সামরিক বাহিনীরও সীমিত মাইন অপসারণ সক্ষমতা রয়েছে, যা মূলত ‘লিটোরাল কমব্যাট শিপ’-এর ওপর নির্ভরশীল।
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার
ব্যাংকের সিএসআর: টাকা কোথায় যায়, নীতিমালা থাকলেও মানছে কতটা?

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
বিক্ষোভ মিছিল শেষে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত
বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট ও ৭৫টি ট্রানজিট ফ্লাইট। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় স্থাপিত মাইকে এক যুবক ঘোষণা দিচ্ছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন।

কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, সিআইডির ক্রাইম সেলের সদস্যরা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।