চরচা প্রতিবেদক

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকাল ৯টার দিকে প্রেসক্লাবের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সাংবাদিক আলী মামুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিটের সাবেক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ছিলেন হিসাবে কাজ করছিলেন।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।