
রাজশাহীতে পেট্রোলবোমা মেরে দোকানে আগুন, দোকানিকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
রাজধানীর কামরাঙ্গীরচরে ‘কেউ পিছু ধাওয়া করছে’—এমন আতঙ্কে একটি ভবনের রেলিং বেয়ে তিনতলায় ওঠার সময় পা পিছলে নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকার ওয়ালটন গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় কিশোরগঞ্জের বাজিতপুর থানার হিলচিয়া গ্রামের শাহজাহানের ছেলে। তিনি পরিবার নিয়ে কামরাঙ্গীরচরে বসবাস করতেন। এক বছর আগে বিয়ে করা হৃদয়ের তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসাইন জানান, প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে হৃদয় বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শিশু দেখলে আতঙ্কিত হওয়া ছাড়াও প্রায়ই তিনি মনে করতেন কেউ তার পিছু ধাওয়া করছে।
ঘটনার বিবরণ দিয়ে এসআই রাকিব বলেন, ‘‘দুর্ঘটনার রাতে বাস্তবে কেউ তার পেছনে ছিল না। তবে কাল্পনিক আতঙ্কে দৌড়াতে দৌড়াতে হৃদয় একটি ভবনের রেলিং বেয়ে তিনতলার দিকে উঠতে থাকেন। স্থানীয়রা তাকে বারবার নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। একপর্যায়ে পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’
নিহতের ভাই শাহ আলম জানান, গভীর রাতে হৃদয় কী কারণে ওই ভবনে গিয়েছিলেন তা পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না। ঘটনার সময় স্বজনদের অনেকেই গ্রামের বাড়িতে ছিলেন, সেখান থেকেই তারা এই খবর পান। অসাবধানতাবশত সরু গলিতে পড়ে যাওয়ার পর স্থানীয়রা অচেতন অবস্থায় হৃদয়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

রাজশাহীতে পেট্রোলবোমা মেরে দোকানে আগুন, দোকানিকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪১টি শিশু। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

জাসদ কার্যালয়ে হামলা ও আটকের ঘটনায় আসকের নিন্দা
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে হামলা, মব সৃষ্টি, সভায় অংশ নেওয়া রাজনৈতিক কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পরবর্তীতে ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক

বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে: ফয়জুল করিম
দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।