
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। এর আগে ঢাকায় ২৫ ডিসেম্বর হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেটি হচ্ছে না। বিপিএল গভর্নিং কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতিতে জনসমাগম সংক্রান্ত সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে এবং খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রাক–ইভেন্ট বা আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিপিএলে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলে বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে। খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল, দর্শক ও অন্যান্য অংশীজনদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা বিপিএল গভর্নিং কাউন্সিলের আগ্রাধিকার বলেও জানানো হয়েছে।
২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার কথা। সেদিন ঢাকায় বিএনপির বিপুল নেতাকর্মীর জমায়েতের সম্ভাবনা থাকায় সরকারের পরামর্শ মেনেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্তের পেছনে বড় কারণ বলেই জানা গেছে। সেদিন ঢাকায় বিপুল জনসমাগম হতে পারে এবং সে কারণেই উদ্বোধনী অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। এ ব্যাপারে সরকারের নির্দেশনাই মেনেছে বিসিবি।
২৬ ডিসেম্বর সিলেটে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। ফাইনাল ২৩ জানুয়ারি।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”