Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮: ৪০
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক

অন্তর্বর্তী সরকারের আমলে পরিবর্তন হওয়া পুলিশের ইউনিফর্ম আবারও বদলানোর উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। নতুন প্রস্তাবে মেট্রোপলিটন পুলিশের জন্য হালকা জলপাই রঙের শার্ট, অন্যান্য সকল ইউনিটের জন্য গাঢ় নীল শার্ট এবং সকল পুলিশ সদস্যের জন্য খাকি রঙের প্যান্ট নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। গত ১৫ এপ্রিল পুলিশ মহাপরিদর্শকের পক্ষে সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান এই চিঠিতে স্বাক্ষর করেন।

Advertisement
Advertisement
Advertisement

নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্য থেকে পোশাক পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে। এর পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে মাঠপর্যায়ের সদস্যদের মতামত ও বিভিন্ন ইউনিটের সুপারিশ পর্যালোচনা করে নতুন এই রঙের প্রস্তাব চূড়ান্ত করা হয়।

প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে Light Olive TC (Plain Fabric) এবং প্যান্ট হবে TC Twill Khaki। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ব্যতীত অন্যান্য সকল জেলা ও ইউনিটের সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে Deep Blue TC (Plain Fabric) এবং প্যান্ট হিসেবে থাকবে আগের মতোই TC Twill Khaki।

এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’-এর বেশ কিছু বিধি সংশোধনের প্রয়োজন হবে এবং এ সংক্রান্ত একটি খসড়া প্রজ্ঞাপনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রবর্তিত আয়রন রঙের শার্ট ও কফি রঙের প্যান্ট নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়েছিল। বিশেষ করে নতুন পোশাকের সঙ্গে অন্যান্য সংস্থার ইউনিফর্মের সাদৃশ্য থাকায় পুলিশ সদস্যদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছিল।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশের অভ্যন্তরীণ এক জরিপে দেখা গেছে, প্রায় ৯৫ শতাংশ সদস্য এই পোশাক পরিবর্তনের পক্ষে এবং তাদের সিংহভাগই ২০০৪ সালে নির্ধারিত ঐতিহ্যবাহী খাকি ও নীল পোশাকে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান জানিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এই চিঠির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে একটি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। মাঠপর্যায়ের সদস্যদের মতামত, কার্যকারিতা এবং পেশাদারিত্ব বিবেচনা করেই নতুন রং প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও জানান, ইউনিফর্ম সরবরাহ যেহেতু প্রাপ্যতা বা নিয়মিত কোটা অনুযায়ী হয়ে থাকে, তাই এই পরিবর্তনের কারণে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না। বর্তমান মজুত শেষ হওয়ার পর ধাপে ধাপে নতুন রঙের পোশাক সরবরাহ করা হবে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও মনোবল ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। গত বছরের ১৫ নভেম্বর থেকে সেই নতুন পোশাক পরা শুরু হলেও মাত্র ছয় মাসের ব্যবধানে মাঠপর্যায়ের অসন্তোষ ও ঐতিহ্যের দোহাই দিয়ে আবারও পুরনো আদলে ফেরার সিদ্ধান্ত নিল বাহিনীটি।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতে, ২০০৪ সালে নির্ধারিত খাকি পোশাকটি আবহাওয়া, দৃশ্যমানতা এবং শৃঙ্খলার দিক থেকে পুলিশের জন্য সবচেয়ে উপযোগী ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এই নতুন প্রস্তাবটি কার্যকর হবে।

বিষয়: চিঠিপুলিশআইন–শৃঙ্খলাআইনঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    ব্যবসায়ীরা সংকটে, ঋণের টাকায় ঋণ পরিশোধ করছেন কেউ কেউ!

  • ২

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

  • ৩

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

  • ৪

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

  • ৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট

  • উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে

  • সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেট বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বেতার কমপ্লেক্স এলাকার দেওয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই তার

  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’- এ স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই আয়োজনে যোগ যোগ দেন। খবর বাসসের।