Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পুলক চ্যাটার্জির মৃত্যুর পর বকেয়া পরিশোধ করল সমকাল

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৯
পুলক চ্যাটার্জির মৃত্যুর পর বকেয়া পরিশোধ করল সমকাল
সাংবাদিক পুলক চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সদ্যপ্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা দিয়েছে সমকাল কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে সমকালের পক্ষ থেকে ওই অর্থ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে গত শুক্রবার সন্ধ্যার পর নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘদিন সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পর তিনি বেকার ছিলেন। এ সময় তিনি গভীর মানসিক কষ্টে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।ছিল।

সাংবাদিক পুলক চ্যাটার্জির ‘আত্মহত্যা’, কী বার্তা চিরকুটে? pulak-barishal

মৃত্যুর আগে পুলক চ্যাটার্জি পাঁচটি চিরকুট লিখে যান। এর মধ্যে একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে সমকালে গচ্ছিত থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়।

পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার চিরকুটে উল্লেখ করা সেই পাওনা অর্থই পরিবারের কাছে পৌঁছে দিল দৈনিক সমকাল কর্তৃপক্ষ।

পুলক চ্যাটার্জি একসময় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে উদ্ধার হওয়া চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়: মৃত্যুটাকাজেলার খবরবরিশালসাংবাদিকব্যাংক
সর্বশেষ
  • ১

    চট্টগ্রামে ডেঙ্গু রোগী এত বাড়ছে কেন?

  • ২

    ‘ডাকসুর আন্ডারে যদি ইভালুয়েশন থাকে পারসোনাল অ্যাটাক টিচাররা খাবেই’

  • ৩

    গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

  • ৪

    ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

  • ৫

    ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

সম্পর্কিত
  • গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

    গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

    ফিলিস্তিনের গাজায় চলমান ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ডিজেল সরবরাহ বন্ধ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থসংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।

  • ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সাম্প্রতিক তিনটি ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলো সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। এসব প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

  • ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

    ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফট নিয়ন্ত্রণ কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

  • ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

    ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

    চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।