Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বটিয়াঘাটায় ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২২: ১২
বটিয়াঘাটায় ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

খুলনার বটিয়াঘাটা থেকে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা আশিক সড়কের শেষপ্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহত মো. সজীব হাওলাদার (২৯) সোনাডাঙ্গা থানার গবরচাকা এলাকার বাসিন্দা রাজু হাওলাদারের ছেলে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন বলেন, “আশিক রোডের শেষপ্রান্তের একটি প্লটে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় এবং মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন সজীব হাওলাদার। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত ইজিবাইক ভাড়া নিয়ে বটিয়াঘাটার উদ্দেশে যায়। তাকে সেখানে নিয়ে হত্যা করে। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। কিন্তু বাইকে ব্যাটারি পাওয়া যায়নি। ব্যাটারির জন্য মূলত তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “রাতে বাড়িতে না ফেরার কারণে সজীবের পরিবারের একজন সদস্য বুধবার সকালে সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।”

বিষয়: মরদেহখুলনাযুবকপুলিশলাশব্যাটারি
Advertisement
সর্বশেষ
  • ১

    আজ বিজয়া দশমী

  • ২

    বিক্ষোভ দমাতে ফ্রান্সে শনিবার ব্যাপক পুলিশ মোতায়েনের ঘোষণা

  • ৩

    সায়েদাবাদ থেকে কাঁচপুরে বাস টার্মিনাল যাবে কবে?

  • ৪

    ‘হুতিদের আমরা বিদ্রোহী বলি আসলে তারা বিদ্রোহী না’

  • ৫

    ‘শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন দেশে আ.লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না’

সম্পর্কিত
  • আজ বিজয়া দশমী

    আজ বিজয়া দশমী

    আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। গতকাল ছিল মহানবমী। মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছে। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আজ বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা।

  • বিক্ষোভ দমাতে ফ্রান্সে শনিবার ব্যাপক পুলিশ মোতায়েনের ঘোষণা

    বিক্ষোভ দমাতে ফ্রান্সে শনিবার ব্যাপক পুলিশ মোতায়েনের ঘোষণা

    ফ্রান্সে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গার পরিণতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। এ পরিস্থিতিতে আগামী শনিবারের বিক্ষোভ ঘিরে দেশজুড়ে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে টানা দ্বিতীয় রাতের মতো বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে কারফিউ জারি করা হয়েছে। খবর সিএনএনের।

  • কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

    কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি বলেন, এ উৎসবের অন্তর্নিহিত বাণী হলো— অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়। ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা গ্রহণযোগ্য নয়।

  • গাজীপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

    গাজীপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

    গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।