সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ছবি: চরচা

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে আগামীকাল সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রোববার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামীকাল বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘ফুল কোর্ট’ সভায় বিচার বিভাগের নানা বিষয় নিয়ে বিচারিপতিদের সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভা আহ্বান করা হয়।

সম্পর্কিত