Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৮
খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ
ছবি: প্রতীকী মৃত্যু

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মামুন মীর (৩০) দীর্ঘ ৩৯ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement

নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা গ্রামের নেয়ামত মীরের ছেলে। স্থানীয় একটি সূত্রের দাবি, তিনি এলাকার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে রূপসার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে থেকে মামুনকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে হত্যার উদ্দেশ্যে বাম চোখে গুলি করা হয়। প্রথমে তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ৩৯ দিন চিকিৎসাধীন থাকলেও তার জ্ঞান ফেরেনি এবং ক্ষতস্থানে ইনফেকশন ছড়ানোর পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

সোমবার রাতে মরদেহ গ্রামে আনা হলে মঙ্গলবার সকালে স্থানীয় আল আকসা মসজিদে জানাজা সম্পন্ন হয়। পরে বাগমারা এলাকার একটি কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাধা দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement
Advertisement
Advertisement

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ জানান, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বা মৃত্যুর পরও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তারা মামলা না করতে চাইলে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা হবে।

ওসি বলেন, ‘‘মৃত্যুর খবর পেয়ে দাফনে বাধা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই মরদেহ পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

বিষয়: গুলিপুলিশমৃত্যুখুলনাময়নাতদন্ত
সর্বশেষ
  • ১

    অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

  • ২

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

  • ৩

    খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

  • ৪

    ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

  • ৫

    বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর

সম্পর্কিত
  • অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

    অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সাময়িকভাবে কিছুটা কমলেও পরিস্থিতি এখনও অস্থিতিশীল। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই সরকার জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় তাকে ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম চরচাকে জানান

  • ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

    ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

    দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ অনুমোদন দিয়েছে ভারত। আজ মঙ্গলবার নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সবুজ সংকেত (এগ্রিমেন্ট) প্রদান করে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জ

  • বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর

    বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর

    বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএস এ নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।