Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জ্বালানিমন্ত্রীর অবস্থা স্থিতিশীল, হাসপাতালে থাকতে হবে আরও কিছুদিন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০৯
জ্বালানিমন্ত্রীর অবস্থা স্থিতিশীল, হাসপাতালে থাকতে হবে আরও কিছুদিন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: ফেসবুক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

জরুরি ওষুধে নানা কৌশল: কোম্পানি বলে খরচের কথা, গ্রাহককে ভোগায় দামmedicine 2

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার পূর্ববর্তী রোগের ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন আগে ব্যাংককে তার হৃদযন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রীর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।

বিবৃতে বলা হয়েছে, পরে বুধবার সকাল ৯টায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিষয়: বিএনপিমন্ত্রীহাসপাতালবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বাংলাদেশরাজনীতি
সর্বশেষ
  • ১

    ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

  • ২

    ‘শেখ হাসিনাকে এই সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে’

  • ৩

    ‘কোস্ট গার্ডও র‌্যাবের মতো প্রেস রিলিজ দেওয়া শুরু করেছে’

  • ৪

    ‘এআই দিয়ে গান করলে তো আর মনের খোরাক হয় না’

  • ৫

    ডাক্তার বাড়লেও মান কমছে, কারণ কী?

সম্পর্কিত
  • ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ জন যাত্রী নিয়ে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় আজ রোববার ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করেন। খবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

  • বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

    চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।