ads

ঝিনাইদহে এনসিপি নেতা জামিনে মুক্ত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঝিনাইদহে এনসিপি নেতা জামিনে মুক্ত
ঝিনাইদহ জেলা কারাগার। ছবি: বাসস

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন।

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

Advertisement

আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন মঞ্জুর করেননি আদালত।

গতকাল রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত