Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্র থেকে বাড়ছে আমদানি, এবার বাড়তি সহায়তা চায় বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৪: ৩৯
যুক্তরাষ্ট্র থেকে বাড়ছে আমদানি, এবার বাড়তি সহায়তা চায় বাংলাদেশ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে।

Advertisement

আজ বুধবার ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক এবং দেশটির সহায়তাসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে।

আমির খসরু বলেন, “বিগত দিনে আমরা যুক্তরাষ্ট্র থেকে তেমন কিছু পাইনি। কিন্তু বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেভাবে এগিয়েছে, আমরা যুক্তরাষ্ট্র থেকে অনেকগুলো এয়ারক্রাফট কিনছি। তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য ও কমোডিটিও আমদানি করছি। তাই তাদের কাছ থেকে আমাদের জন্য বাড়তি সহায়তা আসা উচিত। তারা এ বিষয়ে একমত হয়েছে। এখন দেখা যাক।”

Advertisement
Advertisement
Advertisement
আরও ৯ কার্গো এলএনজি কিনবে সরকারlngt

অর্থমন্ত্রী জানান, সরকারের অর্থনৈতিক নীতিতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশ এ পথে এগিয়ে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, “আমাদের অর্থনৈতিক নীতির মূল জোর হচ্ছে বিনিয়োগ। আমরা ঋণ থেকে সরে এসে সরাসরি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের দিকে বেশি যেতে চাই।”

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিপুল পরিমাণ পণ্য আমদানির প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানির কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও এর প্রভাব পড়ছে।

মন্ত্রীর ভাষ্য, “আমরা তাদের জোর দিয়ে বলেছি, বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্র থেকে এত বেশি আমদানি করছে এবং দুই দেশের সম্পর্ক যেখানে এসে দাঁড়িয়েছে, এখন যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সমর্থন না আসে, তাহলে আর কবে আসবে? আমরা যে সহায়তাগুলো আশা করছি, সেগুলো এখন আসা উচিত।”

আমির খসরু জানান, বাংলাদেশের এ অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে। তবে প্রত্যাশিত সহায়তা বাস্তবে কতটা এবং কীভাবে পাওয়া যায়, তা এখন দেখার বিষয়।

বিষয়: অর্থমন্ত্রীবাংলাদেশযুক্তরাষ্ট্রবাণিজ্যআমদানিরপ্তানিদ্বিপক্ষীয় বৈঠক
Advertisement
সর্বশেষ
  • ১

    ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

  • ২

    হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭

  • ৩

    গ্রিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ, কেন?

  • ৪

    নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

  • ৫

    বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

সম্পর্কিত
  • ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

    ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

    আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।

  • হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭

    হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭

    দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭টি শিশু।

  • নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

    নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

    গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়েন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

    রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘটনা ঘটে।