Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ডাকসু সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির অভিযোগে উদীচীর নিন্দা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৩
ডাকসু সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির অভিযোগে উদীচীর নিন্দা
উদীচীর লোগো। ছবি: ফেসবুক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের নামে মুক্তিযুদ্ধের ইতিহাস আড়াল এবং মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি একে ইতিহাস বিকৃতির পরিকল্পিত উদ্যোগ বলে অভিহিত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক বিবৃতিতে বলেছেন, এই ভূখণ্ডের মানুষের স্বাধিকার ও মুক্তির প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ষাটের দশক থেকে শিক্ষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালের ২ মার্চ ডাকসু ভবনেই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর নির্মম আঘাতে রক্তাক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। একাত্তরের নয় মাসে অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর জীবন ও রক্ত স্বাধীনতার ইতিহাসের সঙ্গে মিশে আছে। এই গৌরবোজ্জ্বল উত্তরাধিকার কোনোভাবেই মুছে ফেলা বা সংকুচিত করা যাবে না বলে মনে করে উদীচী।

বিবৃতিতে আরও বলা হয়, যে মুহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে দাঁড়িয়ে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিকে প্রত্যাখ্যান করেছিলেন এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন, তাঁর ছবি ডাকসু সংগ্রহশালায় স্থান দেওয়া বিশেষভাবে প্রশ্নবিদ্ধ। একই সময়ে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল ও স্মারক বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে বিশ্ববিদ্যালয় ও ডাকসু বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল, সেখানকার সংগ্রামের ইতিহাসকে খণ্ডিত করে জিন্নাহকে সামনে আনা শহীদদের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির ঐতিহাসিক সত্যের প্রতি চরম অবমাননা বলে মনে করে উদীচী। ‘ইচ্ছা হয়নি তাই রাখিনি’—এ ধরনের বক্তব্যও ইতিহাস ও জনগণের প্রতি চরম অবজ্ঞা ও অশ্রদ্ধাকেই প্রকাশ করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উদীচী অবিলম্বে ডাকসু সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত গণসংগ্রামের ধারাবাহিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস যথাযথভাবে পুনঃস্থাপনের দাবি জানিয়েছে। একই সঙ্গে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শহীদের আত্মত্যাগের যথাযথ স্মারক ও দলিল সংগ্রহশালায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ইতিহাস বিকৃতির সঙ্গে যারা জড়িত, তাদের জবাবদিহি নিশ্চিত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement
Advertisement
Advertisement

উদীচী মনে করে, একটি জাতির ইতিহাস থেকে তার সংগ্রাম ও আত্মত্যাগের অধ্যায় মুছে ফেলার চেষ্টা আসলে তার আত্মপরিচয়কে দুর্বল করার অপচেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর মুক্তিসংগ্রামের ঐতিহ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি বাংলাদেশের মানুষের রক্তে অর্জিত জাতীয় উত্তরাধিকার। তাই ইতিহাস বিকৃতির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং নাগরিক সমাজকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

বিষয়: ঢাবিডাকসুউদীচী
সর্বশেষ
  • ১

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

  • ২

    বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • ৩

    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯, একজনের মৃত্যু

  • ৪

    রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট সিলেট মহানগর বিএনপির

  • ৫

    ডাকসু সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির অভিযোগে উদীচীর নিন্দা

সম্পর্কিত
  • হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৬ শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

  • বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    প্রায় ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক বড় সরদার বাড়ির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের ‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’

  • বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯, একজনের মৃত্যু

    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯, একজনের মৃত্যু

    বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩৬ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

  • রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট সিলেট মহানগর বিএনপির

    রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট সিলেট মহানগর বিএনপির

    সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে সিলেট মহানগর বিএনপি।