Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২: ১৪
কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

নিহতরা হলেন– দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানিয়েছেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এই ঘটনা ঘটেছে।

Advertisement
Advertisement
Advertisement
‘তারেক রহমানের ভাষায় ব্রিটেনের প্রধানমন্ত্রীও দেশবাসীকে আশ্বাস দিয়েছেন’info-minister_swapon

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে গতকাল গভীর রাতে মিন্টু চৌকিদারের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সেখানে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

ফারুক হোসেন ও আব্দুল শেখ ঘটনাস্থলেই নিহত হন। আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

বিষয়: সংঘর্ষআহতনিহতকুষ্টিয়াঅপরাধখোকসা
সর্বশেষ
  • ১

    কারামুক্ত বিদিশা সিদ্দিক

  • ২

    বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য স্বাধীন তদারকি সংস্থা গঠনের আহ্বান ফলকার টুর্কের

  • ৩

    কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে রেখে ‘ডাকাতি’

  • ৪

    ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির উদ্বোধন শনিবার

  • ৫

    নেপালে বন্যার ২ সপ্তাহ পরও ধ্বংসের চিহ্ন স্পষ্ট

সম্পর্কিত
  • কারামুক্ত বিদিশা সিদ্দিক

    কারামুক্ত বিদিশা সিদ্দিক

    প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, কারগারটির সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল

  • বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য স্বাধীন তদারকি সংস্থা গঠনের আহ্বান ফলকার টুর্কের

    বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য স্বাধীন তদারকি সংস্থা গঠনের আহ্বান ফলকার টুর্কের

    ফলকার টুর্ক বলেন, “বাংলাদেশে আমরা নিরাপত্তা বাহিনীর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়ে আসছি।”

  • কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে রেখে ‘ডাকাতি’

    কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে রেখে ‘ডাকাতি’

    নৈশপ্রহরীরা জানায়, ২০ থেকে ২৫ জনের সশস্ত্র দলটির প্রত্যেকের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তাদের কাছে রাইফেল ও ধারালো অস্ত্র ছিল।

  • ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির উদ্বোধন শনিবার

    ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির উদ্বোধন শনিবার

    ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব হাসান শিপলু।