Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তুরস্কে আইএস-সদস্য সন্দেহে গ্রেপ্তার শতাধিক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯: ২০
তুরস্কে আইএস-সদস্য সন্দেহে গ্রেপ্তার শতাধিক

তুরস্কে ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য সন্দেহে ১০০–এর বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রিসমাস ও নতুন বছর উপলক্ষ্যে তুরস্কের বিভিন্ন জায়গায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় তুর্কি কর্তৃপক্ষ।

Advertisement

ইস্তাম্বুলের ১২৪টি ঠিকানায় একযোগে ব্যাপক অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সংগঠনের কিছু নথিপত্র জব্দ করা হয়েছে বলে জানান সরকারের প্রধান কৌঁসুলি। কর্মকর্তারা বলেন, আইএস–সমর্থকেরা এই সপ্তাহে অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনায় সক্রিয়ভাবে জড়িত ছিল।

পুলিশ ১১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে, তবে আরও ২২ জন অধরা আছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়। সন্দেহভাজনরা তুরস্কের বাইরে অবস্থানরত আইএস পরিচালকদের সঙ্গে যোগাযোগ রাখছিল।

বিবিসির খবরে বলা হয়, একজন তুর্কি নাগরিককে আটক করা হয়েছে, যিনি ওই অঞ্চলে সক্রিয় আইএস শাখার একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। তাকে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আইএসের সঙ্গে নিয়মিতভাবে সন্দেহজনক যোগাযোগ রয়েছে- এমন ব্যক্তিদের লক্ষ্য করে অভিযান চালায় তুরস্কের নিরাপত্তা বাহিনী। তুরস্কের সঙ্গে সিরিয়ার প্রায় ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে দেশের কিছু অংশে আইএস এখনও সক্রিয়।

তুর্কি সরকারের ঘনিষ্ঠ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, যিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে মিলে আইএস নির্মূল করার অঙ্গীকার করেছেন।

চলতি মাসের শুরুতে আইএস বন্দুকধারীদের হামলায় তিনজন আমেরিকান নিহত হওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়াজুড়ে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। ওই হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন।

বিষয়: তুরস্কবন্দুকধারীপুলিশআইএসক্রিসমাস
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।