
শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে সিইসি এ এ এম নাসির উদ্দিনের ভাষণ আজ বিকেল ৪টায় রেকর্ড করা হবে।
এর আগে বেলা ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। দুপুর ২টার দিকে তারা বঙ্গভবন থেকে বের হন। সাংবাদিকরা কথা বলতে চাইলেও তাতে সাড়া দেননি কমিশনের সদস্যরা।
ভোটের আগে সর্বোচ্চ আনুষ্ঠানিকতা হলো তফসিল ঘোষণা, যেখানে ভোটের তারিখসহ যাবতীয় কার্যক্রমের সময়সীমা নির্ধারিত থাকে। আর তফসিলের আগে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং এরপর জাতির উদ্দেশে সিইসির ভাষণ দেওয়া একটি রীতি হিসেবে পালন করে আসছে ইসি।
সংসদ ভোটের পাশাপাশি একই দিনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) আদেশ-২০২৫’ বাস্তবায়নে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা পেয়েছে ইসি। গণভোটের জন্য প্রণয়ন করা হয়েছে আইন ও বিধি।
এদিকে, আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।
শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।