চরচা প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলের দিকে মহাখালীর সাততলা বস্তির একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন নোয়াখালীর মাইজদী উপজেলার বাসিন্দা। তিনি পরিবারসহ মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের শ্যালক জীবন জানান, ইকবাল বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শনিবার বিকেলে নিজ বাসায় বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।