Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পরিবহন ব্যয়ের ‘অজুহাতে’ নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২২: ২৯
পরিবহন ব্যয়ের ‘অজুহাতে’ নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহণ ব্যয় কিছুটা বেড়েছে। এর জেরে বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানোর দাবি তুলেছে পরিবহন মালিক সমিতি। যদিও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি। কিন্তু এরই মধ্যে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে পণ্যের দাম এখনই বেশি চাইতে শুরু করেছেন বিক্রেতারা–এমন চিত্র দেখা গেছে কয়েক জায়গায়।

Advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠক করেছে পরিবহন মালিক সমিতি। দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার দাবি জানিয়েছে তারা। অন্যদিকে, লোকাল বাসের ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার ভাড়ার নতুন তালিকা সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা। সন্ধ্যা পর্যন্ত নতুন ভাড়া নির্ধারণের খবর আসেনি।

কিন্তু বাজারের ব্যাগ হাতে সোমবার সকালে যারাই বাজারে গেছেন, সবকিছুর দামই তাদের কাছে একটু বাড়তিই লেগেছে। লাউ কিংবা মিষ্টি কুমড়া–সব সবজিরই দাম একটু বাড়িয়ে চাওয়ার প্রবণতাও দেখা গেছে কারওয়ান বাজারের দোকানিদের মধ্যে। এর মধ্যে ৪০ টাকা দামের কুমড়া ৬০ টাকা চাইতে দেখা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

পাইকাররা দাবি করছেন, নতুন করে ট্রাকভাড়া নির্ধারণ না করা হলেও দেশের বিভিন্ন গন্তব্যে অঘোষিতভাবেই বেড়ে গেছে ট্রাকের ভাড়া। এর প্রভাব পড়েছে পণ্যের দরে। তবে, নতুন ভাড়া নির্ধারণের পর পণ্যের দাম বাড়তে পারে। তেলের দাম বাড়ায় বাজারে এর প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক মোস্তাফিজুর রহমান চরচাকে বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকার চাইলে কর কমিয়ে স্থানীয় বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পারত। বর্তমানে তেলের ওপর প্রায় ২০-২৫ শতাংশ বিভিন্ন ধরনের কর রয়েছে, যা কমানোর সুযোগ ছিল।”

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন অর্থনীতিবিদরা।

বিষয়: জ্বালানিজ্বালানি তেলবাজারঢাকাপরিবহন
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।