হাইকমিশনের বিবৃতি
চরচা ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, যেই গাড়িকে অবরুদ্ধ করে আওয়ামী লীগের কর্মীরা ডিম নিক্ষেপ করেছিলেন, সেটিতে উপদেষ্টা ছিলেন না।
ঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাইকমিশনের একটি গাড়িকে লক্ষ্য করে কয়েকজন ডিম নিক্ষেপ করেন এবং সামনের রাস্তায় শুয়ে গাড়ির গতিপথ রোধের চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, মাহফুজ আলম নির্ধারিত সময়েই বিকেল ৪টায় সোয়াসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এরপর সন্ধ্যায় তিনি বাংলাদেশ হাইকমিশনে মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র