
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভারী বৃষ্টিপাতে পশ্চিম কেনিয়ায় ভূমিধসে ২১ জন মারা গেছেন। এই ঘটনায় ২৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখনো নিখোঁজ ৩০ জনের বেশি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।
কেনিয়ার স্বররাষ্ট্র মন্ত্রী কিপচুম্বা মুরকোমেন জানান, শুক্রবার গভীর রাতে মারাকওয়েট ইস্টে ভূমিধসের পর মৃতদেহগুলো একটি কাছাকাছি বিমানঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া এক্সে তিনি বলেন, “এই ঘটনায় এখনো ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং গুরুতর আহত ২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে।”
ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহের প্রস্তুতি চলছে এবং সামরিক ও পুলিশ হেলিকপ্টারগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান কিপচুম্বা।
কেনিয়ার সরকার গত শনিবার সন্ধ্যায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করেছিল। তবে রোববার উদ্ধার অভিযান ফের শুরু হতে পারে।
কেনিয়ায় বছরের দ্বিতীয় বর্ষা মৌসুম শুরু হয়েছে। বছরের শুরুর দিকে কেনিয়ায় ভারী বৃষ্টিপাত হয়।
শুক্রবার ভূমিধসের শিকার এলাকার নদীর কাছাকাছি বসবাসকারী মানুষদের সরকার নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন