Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৮: ৩৯
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে
কারাগার প্রতীকী ছবি। ছবি: বাসস

ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় করা অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াস ও মার্জিয়া খন্দকার রিমিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান এ আদেশ দেন।

গত রোববার আয়াসের তিন দিনের ও রিমির দুই দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে আজ বুধবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল গাফফার হিমেল কারাগারে আটক রাখার আবেদন করেন।

Advertisement
Advertisement
Advertisement
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমি-সুজন রিমান্ড শেষে কারাগারে jail

আসামিদের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন সুমন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

এদিকে, জামিন শুনানিকে কেন্দ্র করে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীর মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় অবস্থান নেন। ছয় মিনিট পর আবারও বিচারক এজলাসে উঠে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার একই মামলায় গ্রেপ্তার সাকিব ও সুজন নামে দুই আসামিকে রিমান্ড শেষে কারাগার পাঠানো হয়।

গত শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টাকালে চারজনকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক জিয়াউল হক মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।

বিষয়: রবীন্দ্রনাথ ঠাকুরশিল্পকলা একাডেমিকারাগাররিমান্ডগ্রাফিতি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

  • ২

    সৌরবিদ্যুৎ: অর্থ বিভাগ-পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

  • ৩

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে

  • ৪

    গ্রিনল্যান্ডে তেল, গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

  • ৫

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

সম্পর্কিত
  • রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

    রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

    উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় মানব পাচারকারী চক্র। পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

  • গ্রিনল্যান্ডে তেল, গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

    গ্রিনল্যান্ডে তেল, গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

    গ্রিনল্যান্ডে তেল, গ্যাস ও খনিজ সম্পদের ব্যাপক অনুসন্ধানকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

    হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

    সাক্ষাৎকালে প্রতিনিধিদল বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন বিষয় ও সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

  • অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্থানীয় সরকার নির্বাচন ও ডিসেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, “সকল বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।”