
যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৬০ জন। আজ শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশকিছু ভবনের ক্ষতি হয়েছে। বিকেল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ভূমিকম্পে রাজধানীর বংশাল, আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে।
বার্তা সংস্থা বাসস এসব তথ্য জানা যায়। সকাল ১০টা ৩৮মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজনসহ মোট ছয়জন নিহত হয়েছে। আহত হয়ে ৬০ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
ঢাকায় নিহতরা হলেন রাফিউল ইসলাম (২১) (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী), আখতার (১৪) ও সবুজ (৩০)। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড