
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
“খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় মিস্ত্রিরা কাজে গেছে। দুপুরের আগে একবার নিজে মিস্ত্রিদের নাস্তা দিয়েছেন। কিন্তু লজ্জায় মিস্ত্রিরা খাবার খাওয়া শুরু করে না। একটু পরে খালেদা জিয়া নিজে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, লজ্জা কীসের তোমরা খাওয়া শুরু করো।”
আজ বুধবার বিজয় সরণী এলাকায় রুহুল আমিনের সঙ্গে চরচা প্রতিবেদকের আলাপ হয়। একমাত্র নাতীকে নিয়ে জানাজায় উপস্থিত হয়েছেন তিনি।
রুহুল আমিন বলেন, “আমি স্যানেটারি ও খুচরা সিমেন্ট–বালুর ব্যবসা করি। তাই একসময় খালেদা জিয়ার বাড়ির ছোট-বড় কিছু সংস্কার কাজ পাই। এটা ১৯৮০ সালের পর হবে। এরপর মালামাল ও মিস্ত্রি পাঠাই। তাদের মুখে হুনছি, খালেদা জিয়া সকালে নাস্তা দিছে। কিন্তু লজ্জায় কেউ খাওয়া শুরু করতে পারে না। এক পর্যায়ে খালেদা জিয়া নিজে মিস্ত্রিদের মাথায় হাত বুলিয়ে খাবার খাওয়ার কথা বলেন।”
রুহুল আমিন আরও বলেন,‘‘আমি একাধিক বার ক্যান্টনমেন্টের ওই বাসায় গেছি। উনি বাড়ির বউ, তাতে এমন মানুষ হয় না। সবার সঙ্গে খুব কমলভাবে কথা বলতেন।’’
রুহুল আমিন আরও বলেন, ‘‘খালেদা জিয়া বাড়ির বউ হিসেবে যেমন সরল খুব সাধারণ মানুষ ছিলেন। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও বদলাননি। উনাকে সেই থেকে আমার খুব ভালো লাগে। তারপর থেকে আমিসহ আমার পুরো পরিবার বিএনপি রাজনীতির সমর্থক।”
নাতীকে নিয়ে জানাজায় আসার ব্যাপারে রুহুল আমিন বলেন, ‘‘নাতী ছোট, এরা তো আর খালেদা জিয়াকে দেখতি পাবে না। তাই তাকে নিয়ে জানাজায় আইছি। এমন মানুষ আর হয় না।”

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।