Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সার ডিলারের নতুন নীতিমালা ‘বাস্তবতা বিবর্জিত’

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯: ৩৮
সার ডিলারের নতুন নীতিমালা ‘বাস্তবতা বিবর্জিত’

নতুন সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালাকে ‘বাস্তবতা বিবর্জিত’ বলে মনে করছে সিলেটের সার ব্যবসায়ীরা।

Advertisement
Advertisement
Advertisement

তারা বলছেন, এই নীতিমালা প্রণয়নে কৃষক প্রতিনিধি কিংবা সার বিপণন সংশ্লিষ্ট কারো ছাড়াই করা হয়েছে।

গত ১৩ নভেম্বর সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ জারি করে প্রজ্ঞাপন দেয় সরকার। ২০০৯ সালের নীতিমালা বাতিল করে এটি জারি কর হয়।

নতুন নীতিতে বলা হয়েছে, প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ তিনজন ডিলার থাকবে, সাব-ডিলার বা খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিক্রি যাবে না।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিটি ডিলারকে নিজ এলাকায় গুদাম ও বিক্রয় কেন্দ্র রাখতে হবে। বিক্রয়, উত্তোলন ও হিসাব ডিজিটালি সংরক্ষণ করতে হবে। প্রতি বিক্রয়কেন্দ্রে সরকারি ভর্তুকি ও মূল্য তথ্য স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

এছাড়াও নীতিমালায় বলা হয়েছে, একই পরিবারের একাধিক লোক ডিলার হতে পারবে না।

সরকার বলছে, এই নীতিমালা সংশোধনে মূল উদ্দেশ্য, সরকারিভাবে বরাদ্দ সার সরাসরি কৃষকের কাছে পৌঁছানো, কালোবাজারি ও অযাচিত দাম চড়ানো বন্ধ, দুর্নীতি ও সিন্ডিকেট ভাঙা।

সিলেট জেলা ফারটিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ চরচাকে বলেন, “ব্যবসায়ী প্রতিনিধিদের কারও সঙ্গেই পরামর্শ বা মতামত নিয়ে এই নতুন নীতিমালা হয়নি।

তিনি আরও বলেন, “নীতিমালার আলেকে সার ব্যবস্থাপনা ব্যবাস্তবায়ন অসম্ভব কিংবা বিশৃঙ্খলার একটি কারণ হবে।

সার ব্যবসায়ী সার ছাড়া আর কোন পণ্য রাখতে পারবে না নীতিমালায় উল্লেখ থাকার কথা তুলে ধরে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “এটি সম্পূর্ণ অযৌক্তিক। কারণ, এমনও প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কয়েকটি ইউনিয়ন মিলেও একটি বাজার নেই। সেইসব এলাকায় কৃষক শুধু সার কেনার জন্য বাজারে যাবে না।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “নতুন নীতিমালার লক্ষ্য হলো, দুর্নীতি ও কালোবাজারি কমিয়ে সরবরাহ ব্যবস্থাপনা সরল ও স্বচ্ছ করা। যদি বাস্তবায়নে শুদ্ধতা থাকে, তাহলে কৃষকরা সঠিক দামে ও সময়মতো সার পাবে। তবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের পর আসল চিত্র বোঝা যাবে।”

সারের চাহিদা বরাদ্দ সরবরাহ সম্পর্কে জানতে চাইলে সিলেট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “বাজারে সারের সরবরাহে ঘাটতি নেই। চাহিদা অনুযায়ী সর্বোচ্চ বরাদ্দ সরবরাহ হচ্ছে।”

কৃষকরা বলছেন, প্রান্তিক পর্যায়ের অধিকাংশ কৃষকই সার বিপণনের এই নতুন নীতিমালা সম্পর্কে এখনো জানেন না। তারা ন্যায্যমূল্যে সার চান।

বিষয়: সরকারকৃষি মন্ত্রণালয়কৃষিসিলেট
সর্বশেষ
  • ১

    নেপালে তরুণদের দাবি কতটা পূরণ হয়েছে?

  • ২

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

  • ৩

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

  • ৪

    ট্রাম্প কি ক্ষমতার চূড়া ছুঁয়ে পতনের দিকে যাচ্ছেন?

  • ৫

    দেশে ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ?

সম্পর্কিত
  • ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ফ্ল্যাট প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা আদালত এই আদেশ দেন।

  • আলু রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশি প্রতিনিধি দল যাবে শ্রীলঙ্কায়

    আলু রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশি প্রতিনিধি দল যাবে শ্রীলঙ্কায়

    শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু রপ্তানির সম্ভাবনা যাচাই করতে শিগগিরই দেশটিতে বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবে বাংলাদেশ। একইসাথে পেঁয়াজ রপ্তানির সুযোগও খতিয়ে দেখা হবে। এ উদ্যোগের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানিতে নতুন বাজার তৈরির পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা করছে বাংলাদেশ। হংকংয়ে অ

  • চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল আরও ৮৩ জন

    চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল আরও ৮৩ জন

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলাফল পুনঃমূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১৯০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।