
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখার সময় ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ষোলশহর ২ নম্বর গেট মোড়ে খেলা চলাকালীন এ ঘটনা ঘটে।
আহত আসাদুল হক (২২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছনুয়া সিকদার পাড়ার ইয়াসিন আলীর ছেলে। নগরীর হামজারবাগ এলাকায় তিনি থাকতেন। আসাদুল হক ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম চরচাকে বলেন, “রাতে বড়পর্দায় খেলা দেখার সময় কে বা কারা তার পায়ে ছুরিকাঘাত করে। কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে এ বিষয়ে ভুক্তভোগী কিছু জানাতে পারেননি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে তিনি চলে গেছেন।”
নগরীর ষোলশহর ২ নম্বর গেট মোড়ে বুধবার রাতে বড়পর্দায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখানোর আয়োজন করা হয়। সেখানে কয়েক হাজার লোকের সমাগম হয়।

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

অর্থপাচার: অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড
জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রিজার্ভ চুরির মামলায় ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।