
যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ‘সন্দেহভাজন পাচারকারী’ আটক
পুলিশ আরও জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৯০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি ১০ লাখ টাকা।
রাজধানীর খিলক্ষেত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে ৩০০ ফিট সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস ব্যক্তিটিকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় পথচারী সবুজ মিয়া জানান, তারা গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক পথচারীটিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে খিলক্ষেত থানাকে জানানো হয়েছে এবং তারা আইনি প্রক্রিয়া শুরু করবেন।
ঢাকা থেকে সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী
যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ‘সন্দেহভাজন পাচারকারী’ আটক
বাংলাদেশের ব্যাটিং মানেই যেন ব্যর্থতার গল্প!
সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ ও সরকারি-বিরোধীদলের আশ্চর্য ঐকমত্য
হাজারো ভক্তের ভালোবাসায় পতেঙ্গা সৈকতে দেবী দুর্গার বিদায়

যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ‘সন্দেহভাজন পাচারকারী’ আটক
পুলিশ আরও জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৯০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি ১০ লাখ টাকা।

বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু
লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক
পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানান, তাকে ইকোনো বাস থেকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর এবং সংঘবদ্ধভাবে পিটুনি দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল
‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।