Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ব্যবহারে কঠোর হলো ব্রাজিল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৬: ২৭
১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ব্যবহারে কঠোর হলো ব্রাজিল

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপে নতুন আইন কার্যকর করেছে ব্রাজিল সরকার। গত মঙ্গলবার থেকে এই আইন বাস্তবায়ন শুরু হয়েছে, যার লক্ষ্য অনলাইন প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

Advertisement

নতুন আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার করতে হলে তাদের অ্যাকাউন্ট অবশ্যই অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সীদের জন্য পর্নোগ্রাফি বা সহিংস কনটেন্টে প্রবেশ রোধে কঠোর বয়স যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।

এই আইনটি গত বছর অনুমোদিত হয়, যখন ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ সংক্রান্ত একটি বড় কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। এরপর থেকেই সরকার শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে উদ্যোগী হয়।

সরকার জানিয়েছে, এতদিন বয়স যাচাইয়ের ক্ষেত্রে স্বঘোষণা পদ্ধতি ব্যবহার করা হলেও তা অকার্যকর হওয়ায় এখন থেকে তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ব্যবহারকারীদের পরিচয়পত্র জমা দেওয়া এবং বায়োমেট্রিক যাচাইয়ের মতো পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এই আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে শিশু নির্যাতন বা যৌন শোষণসংক্রান্ত কোনো কনটেন্ট শনাক্ত হলে তা দ্রুত অপসারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা, অ্যাকাউন্ট স্থগিত বা প্রয়োজনে সম্পূর্ণ নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ছাড়া শিশু-কিশোরদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্রচার এবং ভিডিও গেমে ‘লুট বক্স’ ব্যবস্থাও নিষিদ্ধ করা হয়েছে।

ব্রাজিলের জাতীয় ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ (এএনপিডি) জানিয়েছে, আইনটি বাস্তবায়নের জন্য একটি ‘ট্রানজিশন পিরিয়ড’ শুরু হয়েছে। এই সময়ে প্রযুক্তিগত বিষয়গুলো চূড়ান্ত করা হবে এবং প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রাজিলও এখন শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই আইন শুধু সামাজিক মাধ্যম নয়, বরং পুরো ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেই নতুন নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করবে।

বিষয়: ব্রাজিলপর্নোগ্রাফিসামাজিক যোগাযোগমাধ্যমকিশোরআইনশিশুসহিংসতা
Advertisement
সর্বশেষ
  • ১

    বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

  • ২

    জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

  • ৩

    কংগ্রেস কি সিজেপিকে শত্রু মনে করে?

  • ৪

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ৫

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

সম্পর্কিত
  • বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    নিজের অভিষেক মৌসুমেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তাতে মুগ্ধ হয়ে আরও এক মৌসুমের জন্য তাকে ধরে রেখেছে হোবার্ট হ্যারিকেনস। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে টানা দুই আসরে খেলতে যাচ্ছেন রিশাদ। আর

  • জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

    জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

    রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার এক চালক।

  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।