Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পিপিআরসির গবেষণা: তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে ২৭.৯৩ শতাংশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৫: ৪০
পিপিআরসির গবেষণা: তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে ২৭.৯৩ শতাংশ
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। ছবি: সংগৃহীত

দেশে দারিদ্র্যের হার কমার বদলে উল্টো বেড়ে গেছে। ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশে। অর্থাৎ তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে ৯.২৩ শতাংশ। একই সময়ে অতিদারিদ্র্যের হারও ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯.৩৫ শতাংশ হয়েছে।

Advertisement

গতকাল শনিবার ‘স্টেট অব দ্য রিয়েল ইকোনমি: ডায়নামিকস অব রিভার্সালস অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্র প্রকাশ করেছে গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)।

Advertisement
Advertisement
Advertisement

গবেষণায় উঠে এসেছে, ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ। ২০২৫ সালে পিপিআরসির জরিপে তা বেড়ে ২৭.৯৩ শতাংশ হয়েছে। অর্থাৎ তিন বছরে দারিদ্র্যের হার আগের তুলনায় প্রায় ৪৯ শতাংশ বেড়েছে।

সহজভাবে বললে, ২০২২ সালে প্রতি ১০০ জন মানুষের মধ্যে প্রায় ১৯ জন দারিদ্র্যসীমার নিচে ছিলেন। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে প্রায় ২৮ জনে দাঁড়িয়েছে। গবেষণায় এই পরিবর্তনকে দারিদ্র্য কমানোর অগ্রগতিতে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদন: কমবে প্রবৃদ্ধি, বাড়ছে দারিদ্র্য world-bank

২০২৫ সালের ৮ থেকে ৩১ মে পর্যন্ত দেশের ৮ হাজার ৬৭টি পরিবারের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি তৈরি করা হয়। এতে মানুষের আয়, ব্যয়, কর্মসংস্থান, ঋণ, খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।

দারিদ্র্যের পাশাপাশি অতিদারিদ্র্যের হারও বেড়েছে। ২০২২ সালে অতিদারিদ্র্যের হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ৯.৩৫ শতাংশ হয়েছে। অর্থাৎ তিন বছরে অতিদারিদ্র্যের হার বেড়েছে ৩.৭৫ শতাংশ। আগের তুলনায় এই বৃদ্ধি প্রায় ৬৭ শতাংশ।

অতিদরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি আর্থিক সংকটে থাকেন। তাদের পক্ষে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোও কঠিন হয়ে পড়ে। ফলে অতিদারিদ্র্যের হার বেড়ে যাওয়ার অর্থ হলো, আরও বেশি মানুষ চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন।

গবেষণায় দেখা গেছে, অনেক পরিবারের আয়ের বড় অংশই নিত্যপ্রয়োজনীয় খরচে চলে যাচ্ছে। ফলে সঞ্চয় করার সুযোগ কমছে। অসুস্থতা, কাজ হারানো কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে এসব পরিবারের পক্ষে খরচ সামলানো কঠিন হয়ে পড়ে।

পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় অতিদারিদ্র্যের হার কমেছে: পিকেএসএফPPEPP-EU-Closing-Ceremony

দারিদ্র্যসীমার ওপরে থাকা অনেক পরিবারও আর্থিকভাবে ঝুঁকিতে রয়েছে। গবেষণায় প্রায় ১৮ শতাংশ পরিবারকে এমন অবস্থায় পাওয়া গেছে, যারা দারিদ্র্যসীমার ওপরে থাকলেও অর্থনৈতিকভাবে নিরাপদ নয়। আয় কমে গেলে বা হঠাৎ বড় খরচ এলে এসব পরিবারের আবার দরিদ্র হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে শুধু দরিদ্র পরিবারকে সহায়তা দিলেই হবে না। দারিদ্র্যসীমার কাছাকাছি থাকা পরিবারগুলোকেও সুরক্ষা দিতে হবে বলে গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে।

দারিদ্র্যের পাশাপাশি মানুষের ব্যয়ের বৈষম্যও বেড়েছে। গবেষণায় দেখা গেছে, ২০২২ সালে দেশের ব্যয়ভিত্তিক গিনি সহগ ছিল ০.৩৩৪। ২০২৫ সালে তা বেড়ে ০.৪৩৬ হয়েছে। গিনি সহগ যত বাড়ে, মানুষের মধ্যে ব্যয়ের বৈষম্য তত বেশি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

শহর ও গ্রামের মধ্যে এই বৈষম্যের পার্থক্যও রয়েছে। ২০২৫ সালে শহরাঞ্চলে ব্যয়ভিত্তিক গিনি সহগ ছিল ০.৫৩২। গ্রামাঞ্চলে তা ছিল ০.৩৪৭। অর্থাৎ গ্রামের তুলনায় শহরে ব্যয়ের বৈষম্য বেশি।

গবেষণায় অনিশ্চিত কর্মসংস্থান, ঋণের চাপ, খাদ্যসংকট ও চিকিৎসার খরচকেও পরিবারের আর্থিক দুর্বলতার সঙ্গে সম্পর্কিত হিসেবে তুলে ধরা হয়েছে। এসব চাপ একসঙ্গে বাড়লে পরিবারের পক্ষে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।

বিষয়: দারিদ্র্যদারিদ্র্যসীমাগবেষণাঅর্থনীতিঅর্থনীতির খবর
Advertisement
সর্বশেষ
  • ১

    রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির

  • ২

    সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

  • ৩

    বাংলাদেশে ঝিঁঝিঁ পোকার নতুন প্রজাতি শনাক্ত

  • ৪

    মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

  • ৫

    কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অনেক হতাহতের আশঙ্কা

সম্পর্কিত
  • রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির

    রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির

    বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও কমিটির সহ-সভাপতি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সংকট সমাধানে সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে ও সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

  • সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

    সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

    আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পি (২৬) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছয়জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, স্টিল রি রোলিং মিলের স্ক্র্যাপ কেনাবেচা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।

  • বাংলাদেশে ঝিঁঝিঁ পোকার নতুন প্রজাতি শনাক্ত

    বাংলাদেশে ঝিঁঝিঁ পোকার নতুন প্রজাতি শনাক্ত

    বাংলাদেশ, চীন ও ভারতের গবেষকেরা বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই বুলার্ড’ নামের সিকাডা বা ঝিঁঝিঁ পোকার একটি প্রজাতির উপস্থিতি শনাক্ত করেছেন। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ, গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিবেশগত তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রজাতিটির পরিচয় নিশ্চিত করা হয়েছে।

  • কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অনেক হতাহতের আশঙ্কা

    কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অনেক হতাহতের আশঙ্কা

    প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি কতজন নিহত বা আহত হয়েছে, কিংবা প্রদেশটির পূর্ব-মধ্যাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিতে কী কারণে এই ‘মর্মান্তিক’ ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানাননি। ঘাঁটিটি এডমন্টন শহর থেকে প্রায় ২১০ কিলোমিটার (১৩০ মাইল) পূর্বে অবস্থিত।