Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সড়কের বেহাল দশা: ধানের চারা রোপণ করে প্রতিবাদ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১০
সড়কের বেহাল দশা: ধানের চারা রোপণ করে প্রতিবাদ
বরিশালের গৌরনদীতে সড়কে জমে থাকা কাঁদামাটিতে ধানের চারা রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ। ছবি: চরচা

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায়ে হেঁটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও পথচারীদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

সড়ক দুটির দুরবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে উভয় এলাকার ভুক্তভোগীরা প্রতীকী প্রতিবাদের অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। সড়ক দুটিতে জমে থাকা কাঁদামাটিতে ধানের চারা রোপণ করে এলাকাবাসী তৈরি করেছেন একটি ভিডিও। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা বোঝাতে চেয়েছেন, চলাচলের সড়ক দুটি এখন আর রাস্তার মতো নেই, বরং তা ধানক্ষেতে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়ক গৌরনদী পৌরসভার একমাত্র জনগুরুত্বপূর্ণ হ্যালিপ্যাড সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ১ দশমিক ২৫ কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গায় কার্পেটিং উঠে গিয়ে কাঁদা মাটির রাস্তায় পরিণত হয়েছে। ফলে এ সড়কের ওপর নির্ভরশীল প্রায় পাঁচটি গ্রামের শিক্ষার্থী ও বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টেরHigh-Court

একই অবস্থা উপজেলার বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শৌলকর গ্রামের একটি সড়কের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক দুটি বেহাল দশায় পড়ে থাকলেও তা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। এ কারণে চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এসব সড়কে কাঁদা-পানি জমে থাকায় সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে গেছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগের পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, তারা কারও বিরুদ্ধে নয়। তারা এই সমস্যাটির দ্রুত সমাধান চান। সড়ক দুটি দ্রুত সংস্কার হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, “বৃষ্টি কমার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজেমিন পরিদর্শনে পাঠানো হবে। তাদের রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিষয়: প্রতিবাদসড়কগৌরনদীবরিশালধানদুর্ভোগ
সর্বশেষ
  • ১

    ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাবেক সেনা সদস্যসহ ৯ জন গ্রেপ্তার

  • ২

    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

  • ৩

    জাতীয় সংসদে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

  • ৪

    সড়কের বেহাল দশা: ধানের চারা রোপণ করে প্রতিবাদ

  • ৫

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পর্কিত
  • ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাবেক সেনা সদস্যসহ ৯ জন গ্রেপ্তার

    ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাবেক সেনা সদস্যসহ ৯ জন গ্রেপ্তার

    গত ৩০ অগাস্ট দুপুরে ধানমন্ডি ১২ নম্বর সড়কে ডিঙ্গি রেস্তোরাঁর সামনে খোরশেদ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ৮-১০ জনের একটি দল। এ ঘটনায় ডাকাতির অভিযোগে খোরশেদ আলম এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় ধানমন্ডি থানার এসআই সাইফুল ইসলাম পরদিন মামলা করেন।

  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    আজ রোববার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

  • জাতীয় সংসদে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

    জাতীয় সংসদে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

    পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার এ নিয়ে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং কমিটির সদস্য নায়া

  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

    সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়।