নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার সময় মিশরের গোল দেওয়ার পর উল্লাস করায় এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার এক সমর্থকের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মাঈনুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ব্রাজিল দলের সমর্থক বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইরফান উদ্দিন নামের এক যুবক বলেন, ‘‘তেতৈয়া বাজারে রাতে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখানো হচ্ছিল। খেলায় মিশর একটি গোল দেওয়ার পর মাঈনুদ্দিন উল্লাস প্রকাশ করলে সাকিব (১৮) নামের এক তরুণ তাঁর ওপর চড়াও হন। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সাকিব লাঠি দিয়ে মাঈনুদ্দিনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘‘রাত ১২টার পর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তাঁর ডান চোখের ওপরসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন ছিল। মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি এবার স্কুল ড্রেস ও পাটের তৈরি পরিবেশবান্ধব স্কুল ব্যাগ দেবে সরকার। দেশের প্রায় ২ কোটি শিক্ষার্থীকে এই ব্যাগ দেওয়ার প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ পাট অধিদপ্তর। আর এই ব্যাগ বিতরণের দায়িত্ব পেয়েছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশ