Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আবুধাবিতে আটকা নাগরিকদের আনতে বিশেষ ফ্লাইটের ঘোষণা ইউএস-বাংলার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৭: ১৫
আবুধাবিতে আটকা নাগরিকদের আনতে বিশেষ ফ্লাইটের ঘোষণা ইউএস-বাংলার

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ের পাশাপাশি আবুধাবিতেও বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ বুধবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Advertisement

এর আগে বাংলাদেশি যাত্রীদের সহায়তায় ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ওয়াইড-বডি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় এই এয়ারলাইন্স।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, দুবাই রুটের ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। এসব ফ্লাইটের নম্বর বিজি–৩৪১ (ঢাকা–দুবাই) এবং বিজি–৩৪২ (দুবাই–ঢাকা)।

ঘোষণা অনুযায়ী, প্রথম ফ্লাইট আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। দ্বিতীয় ফ্লাইট আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় দুবাই থেকে ঢাকার পথে যাত্রা করবে।

Advertisement
Advertisement
Advertisement

এর পাশাপাশি আটকে পড়া যাত্রীদের সহায়তায় ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি-ঢাকা রুটে একটি বিশেষ মানবিক ফ্লাইটও পরিচালনা করা হবে। ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করবে এবং রাত ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির পথে উড়াল দেবে। ফিরতি ফ্লাইট স্থানীয় সময় রাত ১টায় আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

এই রুটে ১৮৯ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

দুবাই ও আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলাসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সকে সীমিত পরিসরে মানবিক ফ্লাইট পরিচালনার বিশেষ অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এ উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রুসহ অন্যান্য যাত্রীদের দেশে ফিরিয়ে আনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: বাংলাদেশিআবুধাবিফ্লাইটইউএস বাংলা এয়ারলাইনসদুবাইমধ্যপ্রাচ্যভিসা
Advertisement
সর্বশেষ
  • ১

    প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • ২

    সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই

  • ৩

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০

  • ৪

    ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

  • ৫

    ট্রাম্প যে কারণে ছাড় দিচ্ছেন পুতিনকে

সম্পর্কিত
  • প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    তদন্ত কমিটির কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে ঘটনার গভীরে গিয়ে প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে কমিটি আরও সময় চেয়েছে। এ জন্য আগামী রোববার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে।

  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

  • ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

    ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

    তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে তিন মাসের জন্য সাত হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ১০ শতাংশ সুদে দেওয়া এই ঋণের বিপরীতে গ্যারান্টি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা যাতে চাহিদামতো টাকা তুলতে পারেন, সেই লক্ষ্যেই এ অর্থের ব্যবস্থা করা হয়েছে।

  • দীর্ঘ বিলম্বের পর চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতু

    দীর্ঘ বিলম্বের পর চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতু

    উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। তবে নতুন সেতুটি চালুর তাৎপর্য আরও বেশি, কারণ মহামারির পর বিচ্ছিন্ন দেশটি বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ ও বিনিময় বাড়াচ্ছে।