Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘তথ্য উপদেষ্টার দিল্লি থেকে ফেরত আসার ব্যাখ্যা দিতে পারেনি সরকার’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২১: ৩৯
‘তথ্য উপদেষ্টার দিল্লি থেকে ফেরত আসার ব্যাখ্যা দিতে পারেনি সরকার’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লিতে যাওয়ার পর ভারতের ইমিগ্রেশন ও নিরাপত্তা কর্তৃপক্ষের বাধার মুখে পড়া ও দেশে ফেরত আসা সরকারের জন্য অপমানের। আজ সোমবার বিকেলে শাহবাগ মোড়ে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা এমন মন্তব্য করেন।

Advertisement

সরকার আধিপত্যবাদের সেবাদাসে পরিণত হয়েছে এমন মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, “বর্তমান সরকার আধিপত্যবাদের সেবাদাসে পরিণত হয়েছে। সরকার আবার তাদের (ভারতের) কাছে দস্তখত দিয়ে দেশকে বিক্রি করতে বসেছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না। অপমানিত হয়ে ফিরে আসলেন। সরকার জাতির কাছে এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। অথচ সংসদে একটি রাজনৈতিক দলকে কটাক্ষ করার অপচেষ্টা চালানো হয়,পুশ ইন করে, উপদেষ্টাকে অপমানিত করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে ৩’শ বিধিতে বিবৃতি দিতে পারেন না।”

গোলাম পরওয়ার আরও বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং ৩২টি জেলা এ সীমান্তের সঙ্গে সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা,পানিবণ্টন সংকট এবং কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন ইস্যুতে ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী আচরণ করে আসছে।”

জামায়াতের সেক্রেটারী আরও বলেন, “বাংলাদেশ ভারতের স্বাধীনতা ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হলেও ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি যথাযথ সম্মান দেখাতে পারেননি।”

Advertisement
Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী বললেন, শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। উনি দুই মিনিটে বাংলাদেশ দখল করবেন। এতে বোঝা যায়, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল নন।”

পুশ-ইন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “গত বছর প্রায় আড়াই হাজার ব্যক্তিকে পুশ-ইন করা হয়েছে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে তিনি নিজেই বলেছেন, সম্প্রতি নাগরিকত্ব যাচাইয়ের নামে আরও প্রায় সাড়ে চার হাজার ব্যক্তিকে পুশ ইন করেছে।”

সীমান্ত এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “লাল-সবুজের পতাকা রক্ষায় সবাইকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।”

বিষয়: প্রধানমন্ত্রীউপদেষ্টাভারতজামায়াতে ইসলামী
Advertisement
সর্বশেষ
  • ১

    ঘরোয়া লিগের মান উন্নয়নে বাফুফের কোনো উদ্যোগ নেই

  • ২

    ককরোচরা ভারতের রাজনীতিতে নতুন কী দিল

  • ৩

    ‘সুযোগ পাইলে সব বেইচা দেশ থেকে ভাইগা যাইতাম, পাচ্ছি না’

  • ৪

    অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় কেন আইনশৃঙখলা রক্ষায় সেনাবাহিনীর প্রয়োজন হলো?

  • ৫

    ‘আমরা আশায় আছি সরকার ও বিরোধী দলসহ সবার একটা ঐক্য হবে’

সম্পর্কিত
  • নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে

    নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি বছরের নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।

  • বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    নিজের অভিষেক মৌসুমেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তাতে মুগ্ধ হয়ে আরও এক মৌসুমের জন্য তাকে ধরে রেখেছে হোবার্ট হ্যারিকেনস। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে টানা দুই আসরে খেলতে যাচ্ছেন রিশাদ। আর

  • জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

    জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

    রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার এক চালক।

  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ