Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ সেপ্টেম্বর, ২০২৬
০২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ সেপ্টেম্বর, ২০২৬
০২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ জিতলেন বাংলাদেশি মেহেদী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০: ৫০
ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ জিতলেন বাংলাদেশি মেহেদী

স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদ মো. মেহেদী হাসান ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। একই বছর তিনি ‘ডিরেক্টর অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতেও ফাইনালিস্ট ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

ইউরোপের অন্যতম স্বনামধন্য ফিনটেক পুরস্কার অনুষ্ঠানে একই বছর দুটি ক্যাটাগরিতে ফাইনালিস্ট হওয়া এবং একটিতে বিজয়ী হওয়া একটি বিরল সম্মান এবং ইউরোপীয় প্রযুক্তি খাতে বাংলাদেশি পেশাজীবীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

মেহেদী হাসানের পরিচয়

মেহেদী হাসানের গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট থানার কাশিয়াডাঙ্গা গ্রামে। তিনি বেড়ে উঠেছেন ঢাকার দক্ষিণখানে। তার বাবা খলিলুর রহমান ২০২১ সালে কোভিডের সময় মৃত্যুবরণ করেন। মা নিলুফার বেগম একজন গৃহিণী।

Advertisement
Advertisement
Advertisement

মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্কলারশিপসহ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পিএইচডির সুযোগ থাকা সত্ত্বেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহে তিনি আইটি খাতে ক্যারিয়ার শুরু করেন।

পরে বিজনেস দক্ষতা অর্জনের লক্ষ্যে স্পেনের আইইএসই বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন এবং সেখানে ‘মোস্ট ট্রান্সফর্মড স্টুডেন্ট ২০২০’ পুরস্কার অর্জন করেন। ছয় মহাদেশের ৬০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা তাঁর নেতৃত্বে একটি স্বাভাবিক বৈশ্বিক মাত্রা যোগ করেছে।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে মেহেদী হাসান ওয়ার্ল্ড ব্যাংক ও গ্রামীণফোনের (টেলিনর গ্রুপ) মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। ২০১৭ সালে তিনি গ্রামীণফোনের কনিষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারদের একজন হন।

২০১৮ সালে স্পেনের হাইলি স্কিলড প্রফেশনাল ভিসায় ইউরোপে পাড়ি জমান এবং তিন বছরেরও কম সময়ে ইউরোপিয়ান প্রতিষ্ঠানে সিটিও পদে উন্নীত হন। ২০২২ সালে কুব্বো স্মার্ট লজিস্টিকসে সিটিও থাকাকালীন তিনি ফোর্বস টেকনোলজি কাউন্সিলে আমন্ত্রিত হন।

২০২৪ সালের শেষ দিকে মেহেদী সিটিও হিসেবে যোগদান করেন হ্যাস্টি লিমিটেডে। তখন কোম্পানির অবস্থা ছিল নাজুক। একটি বড় ক্লায়েন্ট হারিয়ে রেভিনিউ এক তৃতীয়াংশ কমে গিয়েছিল, টিমের মনোবল ছিল তলানিতে। মেহেদীর উপস্থিতিতে কোম্পানির পরিস্থিতি পরিবর্তন হতে থাকে।

উচ্চমানের গবেষণার ক্ষেত্রে কোন সংকটে ঢাবি?du research (2)

বিশ্বজুড়ে যেখানে ৬৮ শতাংশ প্রতিষ্ঠান ফিনটেক ট্যালেন্ট ধরে রাখতে হিমশিম খাচ্ছে (সেন্ট্রাল ব্যাংকিং ফিনটেক বেঞ্চমার্কস ২০২৪ উপাত্ত অনুযায়ী), সেখানে মেহেদীর নেতৃত্বে ২০২৫ সালে হ্যাস্টিতে স্টাফ রিটেনশন দাঁড়ায় ৯৩ শতাংশ। তিনি ‘উইকলি সাপোর্ট চ্যাম্পিয়ন’ ধারণা চালু করেন। এর মাধ্যমে প্রতিটি ইঞ্জিনিয়ার এক সপ্তাহের জন্য ক্লায়েন্ট সমস্যার সম্পূর্ণ সমাধানের দায়িত্ব নেন। ফলে সাপোর্ট টিকেট সমাধানের সময় কমে আসে ৯০ শতাংশ।

২০২৫ সালের মাঝামাঝি যুক্তরাজ্যভিত্তিক জেলিস গ্রুপ হ্যাস্টি অধিগ্রহণ করে। মেহেদীর একক নেতৃত্বে কয়েক সপ্তাহব্যাপী কঠোর পরিশ্রমে টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স সফলভাবে সম্পন্ন হয় এবং হ্যাস্টি হয়ে যায় জেলিস গ্রুপের একটি বিজনেস ইউনিট।

বিচারক প্যানেলে রয়েছেন সুইস, সুইডিশ, চেক ও হাঙ্গেরিয়ান ফিনটেক অ্যাসোসিয়েশনসহ ১০টিরও বেশি দেশের শীর্ষ জাতীয় সংস্থার নেতৃবৃন্দ। স্পনসর প্রভাবমুক্ত এই মূল্যায়ন সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। যুক্তরাষ্ট্র, এশিয়া ও মধ্যপ্রাচ্যে একই মানের সিস্টার অ্যাওয়ার্ডস পরিচালনাকারী এই গ্লোবাল পোর্টফোলিওর অংশ হিসেবে ইউরোপীয় প্ল্যাটফর্মে ফাইনালিস্ট নির্বাচিত হওয়া আন্তর্জাতিকভাবে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত।

মূল্যায়ন ও বিজয়ী নির্বাচন প্রক্রিয়া

ফাইনালিস্টদের নির্বাচন করা হয় একটি স্বাধীন বিচার প্রক্রিয়ার মাধ্যমে। প্রতিটি আবেদন সংশ্লিষ্ট ক্যাটাগরির প্রকাশিত মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

‘ডিরেক্টর অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে বিচারকরা মূল্যায়ন করেন ফিনটেক খাতে নেতৃত্বের মান, প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে অবদান, কর্মীদের উন্নয়ন এবং বৃহত্তর শিল্পে সামগ্রিক প্রভাব। ‘রাইজিং স্টার’ ক্যাটাগরিতে বিচারকরা বিবেচনা করেন পণ্য ও সেবার উন্নয়নে অবদান, ফিনটেক খাতে ক্রমবর্ধমান প্রভাব এবং ক্যারিয়ারের গতিপথ।

২৫ জুন লন্ডনের ঐতিহ্যবাহী ওয়ান মুরগেট প্লেসে আয়োজিত ব্ল্যাক-টাই অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই মনোনয়ন শুধু একজন ব্যক্তির নয়, এটি প্রতিটি বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীর সম্ভাবনার স্বীকৃতি।

বিষয়: বাংলাদেশিপুরষ্কারপ্রযুক্তিঅ্যাওয়ার্ড
সর্বশেষ
  • ১

    সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

  • ২

    চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

  • ৩

    খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • ৪

    জরুরি ওষুধে নানা কৌশল: কোম্পানি বলে খরচের কথা, গ্রাহককে ভোগায় দাম

  • ৫

    বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

সম্পর্কিত
  • সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

    সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

    সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার রাত পৌনে দশটায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

  • চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    জন্মাষ্টমী উপলক্ষে জে এম সেন হলে আগামী শনিবার থেকে অনুষ্ঠিত হবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংর্কীতন।

  • খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

    খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

    আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগী দেখানোর কথা বলে ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে আসামি সবুজ তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদান করে।

  • বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

    বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

    শাহারিয়ার রিফাত আরও জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।